সৈয়দপুরে ট্রাক চাপায়  ভাটা শ্রমিক নিহত

 

সৈয়দপুর(নীলফামারী)  প্রতিনিধি  ::নীলফামারীর সৈয়দপুরে কাজ শেষে বাড়ী ফেরার পথে দ্রুতগামী বেপরোয়া ট্রাকের চাপায় এক ইটভাটা শ্রমিক নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার সৈয়দপুর – রংপুর সড়কের খিয়ারজুম্মা নামক এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মুশরত ধুলিয়া শাল্টিবাড়ি এলাকার মৃত মেছের উদ্দিনের পুত্র আব্দুল জলিল (৪৬) নিহত হন।এঘটনায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন একই এলাকার মজিবর রহমানের পুত্র জিকরুল হক ওরফে জিকো (৩৩)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকায় মহাসড়কের পাশে একটি ইটভাটায় ভাটা শ্রমিক হিসেবে কাজ করতো আব্দুল জলিল ও জিকো।  ঘটনার আগে কাজ শেষ করে বাড়ী ফিরছিল তারা। সন্ধ্যা ৭ টার দিকে খিয়ারজুম্মা বাজারের রাস্তা পার হতে গিয়ে রংপুর অভিমুখী দ্রুতগামী একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় আব্দুল জলিল। মারাত্মক আহত অবস্থায় জিকোকে স্থানীয়রা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। বর্তমানে তাঁর অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন খাতামধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী।
এদিকে এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মোতাফিজুর রহমান ট্রাক চাপায় দুই ভাটা শ্রমিক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পরেই ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। তবে প্রযুক্তির সহায়তায় ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
আইনী প্রক্রিয়া শেষে ভাটা শ্রমিকের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





সম্পর্কিত সংবাদ

  • বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩
  • খুলনায় সেপটিক ট্যাংক থেকে ২২ দিনের শিশুর মরদেহ উদ্ধার
  • নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
  • কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
  • ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৩
  • জামায়াতের শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান
  • খুলনায় এনসিপির বিভাগীয় প্রধানকে গুলি করেছে দুর্বৃত্তরা
  • সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত