আশাশুনিমকে প্রকাশ্যে মৎস্য ঘেরের বাঁধ কেটে নতুন বাঁধ নির্মান ও লক্ষ টাকার ক্ষতি

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে মৎস্য ঘেরের বাঁধ কেটে নতুন বাঁধ নির্মান ও মাছ মেরে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ৭ টার দিকে ইউনিয়নের পিরোজপুর মৌজায় এ ঘটনা ঘটে। এব্যাপারে আঃ মজিদ সানা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে প্রকাশ, পিরোজপুর গ্রামের মৃত সায়েম সানার ছেলে আব্দুল মজিদ সানার পিরোজপুর মৌজায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৩ বিঘা ১ শতক, ডিডকৃত ২৩ শতক ও কোবালাকৃত ৪ শতক মোট ১.২৮ শতক জমির উপর মৎস্য ঘের আছে। তিনি দীর্ঘদিন যাবৎ মৎস্য ঘেরে শান্তিপূর্ণ ভাবে মাছ চাষ করে আসছেন। বিবাদী একই গ্রামের লিয়াকত মালীর ছেলে শরিফুল, দেলবার ও নুরুজ্জামান, মজিদ মালীর ছেলে লাভলু, মৃত আলেক গাজীর ছেলে ইয়াছিন, আশরাফুল ও আসাদুল মৃত ইনতাজ গাজীর ছেলে কুদ্দুছ, আনিছার ও আনিছদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে।

বিবাদীরা সোমবার সকাল ৭ টার দিকে বেআইনী ভাবে মৎস্য ঘেরে প্রবেশ করে ঘেরের মাঝখানের বাঁধ কেটে নতুন বাঁধ নির্মান কাজ শুরু করে। এবং প্রায় ৪০ সহস্রাধিক টাকার পুরনো মাছ ও ৬০ সহস্রাধিক টাকার নতুন মাছ মেরে ক্ষতিসাধন করে।

বাঁধ দিতে নিষেধ করলে বিবাদীরা বাদীকে মারপিট ও স্বাক্ষী আঃ রহমানের স্ত্রী রেবেকার উপর কোদাল দিয়ে আঘাত করে নিলাফোলা জখম করে ও শ্লীলতাহানি ঘটায়।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে দুর্যোগের সতর্কতা, ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক সমন্বয় সভা
  • কুড়িকাহুনিয়া-শ্রীপুরে ভিটেমাটি ফেরাতে নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ উপকূলবাসীর দাবি
  • আশাশুনিতে ২৫ ব্যক্তির হাতে ২ লক্ষ ৫০ টাকার চেক তুলে দিলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও
  • আশাশুনির বাঁশদহা নদীতে এমপির বরাদ্দে কাঠের সেতু নির্মান
  • আশাশুনির বুধহাটায় ১৫ দিনের বৃক্ষ মেলা উদ্বোধন
  • আশাশুনিতে জুয়ার আসর থেকে চার জোয়াড়ী গ্রেফতার
  • বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান