কয়রায় হরিণের মাংস সহ ২ জন আটক
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি হরিণের মাংসসহ ২ জনকে আটক করা করেছে। আটককৃতরা হলেন উপজেলার আমাদী ইউনিয়নের হলুূদ বুনিয়া গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের পুত্র প্রভাষ মন্ডল ও অসিত সানার পুত্র দেবদাশ সানা। জানা গেছে গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর ৫ টার দিকে আমাদী পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোঃ মনিরের নেতৃত্বে অভিযান চালিয়ে হদুবুনিয়া গ্রামের প্রভাশ মন্ডল এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে মাংসসহ তাদেরকে আটক করা হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন , এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলাবিস্তারিত…
বিআরটিএ ও ডামের উদ্যোগে ২৯৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ
নিউজ ডেস্ক :: মাকজাত দ্রব্য ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি ও বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের (সংশোধিত-২০১৩) যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি-বিআরটিএ’র উদ্যোগ ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় মোট ২৯৫ জন গণ-পরিবহন চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সকালে (৬ মার্চ’২৫) রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপোতে ‘পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ শিরোনামে আয়োজিত প্রশিক্ষণে পেশাদার গাড়ী চালকদের মাঝে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও স্বাস্থ্য ক্ষতি বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অদুত রহমান ইমন। প্রশিক্ষণে প্রত্যক্ষবিস্তারিত…
অর্থপাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও মামুন
নিউজ ডেস্ক :: সিঙ্গাপুরে অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে হাইকোর্টের দেয়া সাত বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ এই রায় দেন। আদালতে তারেক রহমান ও মামুনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার শেখ মোহান্মদ জাকির হোসেন, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুল এবং অ্যাডভোকেট আজমল হোসেন খোকন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন। এর আগে, গত মঙ্গলবার (৪বিস্তারিত…
১৫ বছরে প্রথমবার ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দিচ্ছে যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক :: গেল ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো ফায়ারিং স্কোয়াডে কারো মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অপরাধী নিজেই এই পদ্ধতি বেছে নিয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার (৭ মার্চ) নিজের সাবেক প্রেমিকার মা-বাবাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ব্রাড সিগমনের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে কার্যকর করার কথা রয়েছে। ব্রাড ২০০১ সালে সাবেক প্রেমিকার মা-বাবাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন। আদালত তাকে মৃত্যুদণ্ডের সাজা দেয়। তিনি সাউথ ক্যারোলিনার একটি কারাগারে রয়েছেন। সিগমনের আইনজীবীরা এই মাসের শুরুতেই তার মৃত্যুদণ্ড কার্যকর করার তারিখ পেছানোর জন্য সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন। কিন্তু স্থানীয়বিস্তারিত…
ওয়ানডে ক্রিকেট
মুশফিকের অবসরের ঘোষণা
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি। ফেসবুকে মুশফিকুর রহিমের দেয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো- ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু’ ‘আজকের মত ওডিআই ফরম্যাটের অবসরের ঘোষণা দিচ্ছি।’ ‘সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। যদিও আমাদের অর্জন বৈশ্বিক পর্যায়ে সীমিত ছিল, একটা জিনিস নিশ্চিত: যখনই আমি দেশের জন্য মাঠে নামলাম, আমি ১০০% এর বেশি দিয়েছি নিষ্ঠা ও সততার সাথে।’ ‘গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমারবিস্তারিত…
স্টার কিডস্ ক্যাডেট কলেজ এবং এম সিএসকে ২০২৫ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি : স্টার কিডস্ ক্যাডেট কলেজ এবং এম সিএসকে ২০২৫ ভর্তি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ই মার্চ) বিকেল ৫ টায় স্টার কিডস্ শিক্ষা মিলনায়তনে স্টার কিডস্ এর পরিচালক এটি এম আবু হাসান ‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার এস এম জাকির হোসেন, ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা, শ্যামনগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ রিটু, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে এস্ট কিডসে্ কোচিং কৃত ১০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়াবিস্তারিত…
শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে: ড. ইউনূস
নিউজ ডেস্ক :: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস বলেছেন, মানবতাবিরোধী অপরাধী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাতকারে এ কথা বলেন তিনি। বুধবার (০৫ মার্চ) স্কাই নিউজকে দেয়া সাক্ষাতকারটি দেশের গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। ওই সাক্ষাতকারে প্রধান উপদেষ্টো বলেন, মানবতাবিরোধী অপরাধী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও। এসময় তিনি আরও বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার প্রমাণ সরকারের কাছে আছে। কিন্তু তিনি বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত নেই। তাই প্রশ্ন হলো আমরা কী তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতেবিস্তারিত…
ঝাউডাংগা ইয়াং মুসলিম জেনারেশানের মাদক বিরোধী অভিযান শুরু, চলবে নির্মূল না হওয়া পর্যন্ত
ঝাউডাংগা প্রতিনিধি:: সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় গাঁজা আস্তানায় হানা দিয়েছে ইয়াং মুসলিম জেনারেশনের বিশেষ টীম। কথার সাথে কাজের মিল রেখে মাদক বিরোধী অভিযানের আওতায় আজ ৫ মার্চ রাত ৮:৩০ মিনিটে ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন নদীর ধারে গাঁজাখোরদের আস্তানায় হানা দিয়েছে ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশনের এ টিম। গাজা খাওয়া আস্তানা থেকে গাঁজা ও খাওয়ার সরঞ্জাম সহ তিনজনকে হাতেনাতে ধরে ফেলে । তবে তারা আর কখনো গাঁজা খাবেনা এ প্রতিশ্রুতি দিলে ছেড়ে দেওয়া হয় এবং গাঁজা সহ সরঞ্জামগুলো ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশনের টিম নষ্ট করে দেয়। এরপর বাজারের অন্যান্য সম্ভাব্য আস্তানায়ও অভিযান পরিচালনা করে।বিস্তারিত…
আশাশুনিতে নারীদের ক্ষমতায়নে উঠান বৈঠক
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার কুল্যায় নারীদের ক্ষমতায়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় আসমা পারভিনের বাস ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) বিষয়ক উঠান বৈঠকের আয়োজন করে। এলাকার মহিলাদের অংশ গ্রহনে, বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম বৈঠকে অন্যদের মধ্যে আলোচনা রাখেন।
আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। ৈ থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন এর নেতৃত্বে এসআই অনাথ মিত্র, এসআই রাজীব মন্ডল, এসআই ফয়সাল অভিযান চালিয়ে মামলা নং-২০(৭)২৪ এর তদন্তেপ্রাপ্ত আসামী শোভনালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বৈকরঝুটি গ্রামের মৃত আনসার উদ্দীন গাজীর ছেলে আব্দুল করিম, সিসি- ০৯/২৩ এর আসামী দরগাহপুর গ্রামের মৃত এলাহি বক্স গাজীর ছেলে ফজলুর রহমান গাজীকে, সিআর-২০৫/২৪ এর আসামী একই গ্রামের শেখ বেলায়েত হোসেনের ছেলে শেখ মাহমুদুর রহমান ও সিআর-২৫৬/২৪ এরবিস্তারিত…


