ঝাউডাংগা ইয়াং মুসলিম জেনারেশানের মাদক বিরোধী অভিযান শুরু, চলবে নির্মূল না হওয়া পর্যন্ত

ঝাউডাংগা প্রতিনিধি:: সাতক্ষীরা   সদরের ঝাউডাঙ্গায় গাঁজা আস্তানায় হানা দিয়েছে ইয়াং মুসলিম জেনারেশনের বিশেষ টীম। কথার সাথে কাজের মিল রেখে মাদক বিরোধী অভিযানের আওতায় আজ ৫ মার্চ রাত ৮:৩০ মিনিটে ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন নদীর ধারে গাঁজাখোরদের আস্তানায় হানা দিয়েছে ঝাউডাঙ্গা ইয়াং  মুসলিম জেনারেশনের এ টিম।

গাজা খাওয়া আস্তানা থেকে গাঁজা ও খাওয়ার সরঞ্জাম সহ তিনজনকে হাতেনাতে ধরে ফেলে । তবে তারা আর কখনো গাঁজা খাবেনা এ প্রতিশ্রুতি দিলে ছেড়ে দেওয়া হয় এবং গাঁজা সহ সরঞ্জামগুলো ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশনের টিম নষ্ট করে দেয়। এরপর বাজারের অন্যান্য সম্ভাব্য আস্তানায়ও অভিযান পরিচালনা করে। যুব সমাজকে মাদকের সর্বগ্রাসী ছোবল থেকে রক্ষা এবং সুস্থ সমাজ গঠনের প্রত্যয়ে নিজেদের দায়বদ্ধতা থেকে এ অভিযান পরিচালিত হয়। আগামীতেও চলবে মাদক নির্মূলের এ অভিযান।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬