কয়রায় হরিণের মাংস সহ  ২ জন আটক

কয়রা(খুলনা)প্রতিনিধি ::  কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি হরিণের মাংসসহ ২ জনকে আটক করা করেছে।

আটককৃতরা হলেন উপজেলার আমাদী ইউনিয়নের হলুূদ বুনিয়া গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের পুত্র প্রভাষ মন্ডল  ও  অসিত সানার পুত্র দেবদাশ সানা।

জানা গেছে  গতকাল বৃহস্পতিবার   (৬  মার্চ)  ভোর ৫ টার দিকে  আমাদী পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোঃ মনিরের নেতৃত্বে অভিযান চালিয়ে হদুবুনিয়া গ্রামের প্রভাশ মন্ডল এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে মাংসসহ তাদেরকে আটক করা হয়।  কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন , এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত হরিণের মাংস মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। আটক ২ ব্যাক্তিকে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
  • উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার
  • বাংলাদেশি প্রেমিকাকে বিয়ে করা হলোনা চীনা যুবক