আশাশুনিতে নারীদের ক্ষমতায়নে উঠান বৈঠক
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার কুল্যায় নারীদের ক্ষমতায়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় আসমা পারভিনের বাস ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) বিষয়ক উঠান বৈঠকের আয়োজন করে। এলাকার মহিলাদের অংশ গ্রহনে, বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম বৈঠকে অন্যদের মধ্যে আলোচনা রাখেন।
« আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) ঝাউডাংগা ইয়াং মুসলিম জেনারেশানের মাদক বিরোধী অভিযান শুরু, চলবে নির্মূল না হওয়া পর্যন্ত »
সম্পর্কিত সংবাদ
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতিবিস্তারিত…
আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেফতার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জন সাজাপ্রাপ্তবিস্তারিত…


