বড়দলে খ্রিস্টান এসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান :: আশাশুনি উপজেলার বড়দলে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের বার্ষিক সভা ও প্রতিনিধি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় বড়দল সেন্ট জেভিয়ার চার্চ মিলনায়তনে এ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। “ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখো বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট নির্মল রোজারিও। এসোসিয়েশনের আশাশুনি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধর্ম পল্লীর পালক পুরোহিত রেভাঃ ফাদার জুয়েল ম্যাকফিল্ড। এসোসিয়েশনের উপজেলা সভাপতি পিউস হালদার ও সাধারণ সম্পাদক লালন সরকারের ব্যবস্থাপনায় সভায় গেষ্ট অফ অনারবিস্তারিত…
বুধহাটায় সুধী ও সাংবাদিকদের উদ্যোগে ইফতার মাহফিল
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটায় সুধীজন ও সাংবাদিকদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার করিম সুপার মার্কেটে ফ্রেন্ডশীফ হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম, সাবেক মেম্বার আঃ করিম ঢালী, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তুষার কান্তি মাহাতো, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এস কে হাসান, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, সদস্য হাবিবুল্লাহ বিলালী,বিস্তারিত…
গোয়ালডাঙ্গায় ওয়াবদা বাঁধ ভাঙ্গনের ১০ দিনেও ব্যবস্থা নেওয়া হয়নি, আতঙ্কে এলাকাবাসী
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজারের ওয়াবদার বাঁধ ভাঙ্গনের ১০ দিন অতিবাহিত হলেও ভাঙ্গন রক্ষার কোন উদ্যোগ নেওয়া হয়নি। গোয়ালডাঙ্গা বাজারের ওয়াবদা বাঁধে গত ১০ দিন পূর্বে ভাঙ্গন শুরু হয় এবং প্রায় ৪০০ ফুট ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে যায়। তখন ভাঙ্গনের পার্শ্ববর্তী এলাকায় ফাটল দেখা দিয়েছিল। সেই ফাটল গুলোও ভাংতে ভাংতে আরো ৫০০ ফুট রাস্তা ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। দ্রুত বেড়িবাঁধ নির্মাণের কাজ না করলে আগামী পূর্ণিমার জোয়ারে সম্পুর্ণ বাঁধ ভেঙে লবণ পানি ঢুকে বড়দল, খাজরা ও আনুলিয়া ইউনিয়ন প্লাবিত হতে পারে। হুমকীরবিস্তারিত…
সাতক্ষীরায় ছাত্রশিবিরের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে ইফতার মাহফিল
Vবন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সাতক্ষীরা শহরের শহীদ আমিনুর রহমান মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন। শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম,ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার আহ্বায়ক আরাফাত হোসাইন, ছাত্র অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতিবিস্তারিত…
কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক :: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে কম সংস্কারে সম্মত হয়, তাহলে জাতীয় নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে। অন্যথায় নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের সভাপতি রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং নির্বাহী পরিচালক, সাবেক মার্কিন কূটনীতিক জন দানিলোভিচ বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় প্রধান উপদেষ্টা একথা বলেন। সাক্ষাৎকালে সাবেক দুই কূটনীতিক প্রধান উপদেষ্টাকে রাইট টু ফ্রিডমের কার্যক্রমবিস্তারিত…
আশাশুনি সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ নজরুল ইসলামের যোগদান
ঁ জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম যোগদান করেছেন। বৃহস্পতিবার তাঁর যোগদান উপলক্ষে সংবর্ধনা সভা ও গার্ড অব অনার প্রদান করা হয়। কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে কলেজের বিএনসিসি দল নবাগত অধ্যক্ষকে গার্ড অব অনার প্রদান করেন। পরে শিক্ষক মিলনায়তনে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সদ্য সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছহিল উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নবাগত অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম। প্রভাষক জাকির হোসেন ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষবিস্তারিত…
আশাশুনির গাজীপুরে মৎস্য ঘেরের বাঁধ কেটে ও মাছ লুটের অভিযোগ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার গাজীপুর মৌজায় মৎস্য ঘেরের বাঁধ কেটে ক্ষতিসাধন ও ঘেরের মাছ ধরে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। উপজেলার মহিষকুড় গ্রামের রফিকুল ইসলাম গাজীর ছেলে সেলিম গাজী বাদী হয়ে থানায় দাখিরকৃত অভিযোগ ও বাদী জানান, গাজীপুর মৌজায় এক নং খতিয়ানে সাবেক ১১৩০ ও হাল ১০০১ নং দাগে ৫০ শতক জমি ডিসিার নিয়ে দীর্ঘকাল মৎস্য ঘেরে মাছ চাষ করে ভোগদখলে আছেন। সর্বশেষ ২২/১০/২৪ তাং একসনা ইজারা কেস নং ১৪৮/১৪৩১ (মাছ চাষ) বাংলা ১৪৩১ সালের ডিসিআর গ্রহন করেন। বিবাদী মহিষকুড়বিস্তারিত…
ঝাউডাঙ্গায় তারুণ্য সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত
এসএম আব্দুল্লাহ :: পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে তারুণ্য সোসাইটি ঝাউডাঙ্গা। বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাদ্রাসা ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারুণ্য সোসাইটির সভাপতি মোঃ আজমল হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ আব্দুল বারী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, অধ্যক্ষ খলিলুর রহমান, মাওঃ নূরুল হাসান, মাওঃ মহিদুল ইসলাম, মাওঃ নূরুল বাশার, হাফেজ মাওঃ শাহিনুর রহমান প্রমুখ। ইফতারের আগে দেশ ও তারুণ্য সোসাইটির সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতবিস্তারিত…
বিআরটিএ ও ডামের উদ্যোগে ২৯৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ
নিউজ ডেস্ক :: তামাকজাত দ্রব্য ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি ও বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের (সংশোধিত-২০১৩) যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি-বিআরটিএ’র উদ্যোগ ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় মোট ২৯৫ জন গণ-পরিবহন চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সকালে (৬ মার্চ’২৫) রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপোতে ‘পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ শিরোনামে আয়োজিত প্রশিক্ষণে পেশাদার গাড়ী চালকদের মাঝে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও স্বাস্থ্য ক্ষতি বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অদুত রহমান ইমন। প্রশিক্ষণে প্রত্যক্ষবিস্তারিত…
মাদারীপুরে অবৈধ সিগারেট জব্দ, ২ ব্যবসায়িকে জরিমানা
নিউজ ডেস্ক :: মাদারীপুরের কালকিনি উপজেলার কালিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দেওয়া অবৈধ কিংস সিগারেট জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ২ ব্যবসায়িকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে কালকিনি উপজেলার কালিগঞ্জ বাজারে ওই অভিযান পরিচালনা করেন মাদারীপুর জেলার ভোক্তা অধিকার কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম বাজারের বিভিন্ন দোকানে অভিযান ও তল্লাশি চালায়। মাদারীপুর জেলার ভোক্তা অধিকার কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘অবৈধ সিগারেট বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলায় কালিগঞ্জবিস্তারিত…


