যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৪ আরোহীর সবাই নিহত

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির চার আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। কোলস কাউন্টির করোনার এড শ্নিয়ার্স বলেছেন, নিহতদের মধ্যে দুজন নারী এবং দুজন পুরুষ ছিলেন। তবে তাদের আত্মীয়স্বজনের কাছ থেকে তথ্য না পাওয়া পর্যন্ত তিনি আরও বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারেননি। জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ড ই-মেইলের মাধ্যমে জানিয়েছে, সেসনা সি১৮০জি বিমানটি স্থানীয় সময় সকাল ১০টার কিছুক্ষণ পরেই ট্রিলার কাছে বিধ্বস্ত হয়। প্রাথমিক তথ্যে দেখা গেছে, এটি বৈদ্যুতিক তারে আঘাত করেছে।বিস্তারিত…

জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান

স্বাধীনতার পর এবারই জামায়াতে ইসলামী স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছে

এস,এম মোস্তাফিজুর রহমান।। স্বাধীনতার ৫৪ বছর পর এবারই জামায়াতে ইসলামী মুক্ত স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছে। ১৯৭১ সালের পরে গত ৫ আগষ্ট থেকে বাংলাদেশের মাটিতে জামায়াতে ইসলামী তাদের আদর্শকে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে পারছে। আগে কখনো সরকারি দলের সাথে,কখনো বিরোধী দলে সাথে জোট বেঁধে কাজ করলেও স্বাধীন স্বত্বা নিয়ে কাজ করতে পারিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিগত বছর গুলো স্বৈরশাসকের হাতে সর্বোচ্চ নির্যাতন ও নিপীড়নের শিকার হলেও নীতি-নৈতিকতার সাথে আপোষ করেনি। রবিবার দুপুর ১২ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষ ২০২৫ উপলক্ষে আশাশুনি জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে উপজেলায় কর্মরতবিস্তারিত…

কয়রায় রেকর্ডীয় সম্পত্তি জোর পূর্বক দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার ৪নং কয়রা গ্রামে রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগে ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২০ এপ্রিল) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন ৪নং কয়রা গ্রামের আনছার ঢালীর পুত্র রইজ উদ্দিন ঢালী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন কয়রা সদর ইউনিয়নের ৪নং কয়রা গ্রামে আমি দির্ঘদিন শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে আসছি। সম্প্রতি আমার রেকডিয় জমিতে আমার প্রতিবেশি মুন্নী গংরা জোর পূর্বক কিছু অংশ দখলের করে নিয়েছে। এমনকি আরও দখল করার চেষ্টাবিস্তারিত…

শার্শায় ছিনতাইয়ের অভিযোগে দুই যুবক আটক : নগদ টাকা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় রাতের আঁধারে পান ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও ছিনতাইয়ের সময় ব্যবহৃত হাঁসুয়া ও ছুরি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আটক সবুজ হোসেন (২৮) উপজেলার গোড়পাড়া গ্রামের সর্দারপাড়ার মৃত মকছেদ আলীর ছেলে ও টিটু মিয়া (২৩) একই গ্রামের নজরুল ইসলামের ছেলে। শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোড়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। ওসি বলেন, গোঁড়পাড়া বাজারের পান ব্যবসায়ী তবিবর রহমান শনিবার রাতে দোকান বন্ধ করে নগদ টাকাবিস্তারিত…

কয়রায় পলিথিন ও প্লাষ্টিক দূষণ প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে গনশুনানী

কয়রা(খুলন)প্রতিনিধিঃ উপকূলবর্তী উপজেলা খুলনার কয়রায় পলিথিন ও প্লাষ্টিক দূষণ প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে গনশুনানী অনু্ষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় ৩নং কয়রা প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সহযোগীতায় ও ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার আয়োজনে এই গনশুনানি অনুষ্ঠিত হয়। কয়রা কপোতাক্ষ কলেজের অবসার প্রাপ্ত অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেকের সভাপতিত্বে ও ইয়ুথ ফর দি সুন্দরবনের টিম লিডার নিরাপদ মুন্ডার সঞ্চলনায় গনশুনানিতে আলোচনায় বক্তৃতা করেন সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, রুপান্তরের অনুপ রায়, যুব ফোরামের সদস্য মহিনুর রহমান, ফরহাদ হোসেন, খাদিজা সুলতানা সাথী, স্থানীয় অধিবাসী আব্দুসবিস্তারিত…

২০২৫ সালে বিশ্বব্যাপী স্মার্টফোনের সরবরাহ ১.৫% বৃদ্ধি, শীর্ষে স্যামসাং

[ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫] ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি) ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকারের প্রাথমিক তথ্য অনুসারে, বিশ্বব্যাপী স্মার্টফোন উৎপাদকদের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে স্যামসাং। উল্লেখ্য, বিশ্বের ১০০ টিরও বেশি দেশের শত শত প্রযুক্তি বাজারের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিভিন্ন বাজারের আকার, ভেন্ডর সংক্রান্ত তথ্য এবং প্রযুক্তি বিষয়ক পূর্বাভাস দিয়ে থাকে আইডিসি ট্র্যাকার। বিশ্বব্যাপী চলমান বেশ কিছু দ্বন্দ্ব স্মার্টফোন বাজারের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে, বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও সংকট উত্তরণে স্মার্টফোন উৎপাদকরা ভূমিকা রাখছে। ফলে, এ বছরের প্রথম প্রান্তিকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি (স্মার্টফোন সরবরাহ বিবেচনায়) অর্জন করেছে স্মার্টফোন উৎপাদকরা। ২০২৫ সালের প্রথম প্রান্তিকেবিস্তারিত…

কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৩ কেজি রূপা উদ্ধার

কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২ কেজি ৯৭৫ গ্রাম ওজনের রূপা উদ্ধার করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩৮০ লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল ১২ কেজি ৯৭৫ গ্রাম ভারতীয় রূপা আটক করে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবি এর মধ্যবর্তী স্থান হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়ার সীমান্তবর্তী উত্তর ভাদিয়ালি নামক স্থান হতেবিস্তারিত…

ঝাউডাঙ্গা প্রেসক্লাবের কমিটি গঠন

ডেস্ক নিউজ :: সাতক্ষীরা সদর উপজেলাধীন ঝাউডাঙ্গা প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সকল সদস্যের উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দৃষ্টিপাত এর ঝাউডাঙ্গা প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি দৈনিক সাতক্ষীরা প্রতিদিনের স্টাফ রিপোর্টার জি.এম আবুল হোসাইন, সাধারণ সম্পাদক দৈনিক যুগের বার্তা’র ঝাউডাঙ্গা প্রতিনিধি ডা. আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক কাফেলার স্টাফ রিপোর্টার মোমিনুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মো. কামরুজ্জামান, অর্থ সম্পাদক দৈনিকবিস্তারিত…

আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা শিবির অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে দাওয়াতী গণসংযোগ-২০২৫ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯ এপ্রিল) সকাল ১০ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ শিক্ষার শিবির অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি প্রভাষক শাহজাহান হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী বোরহান উদ্দিন’র সঞ্চালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউ পি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা আবু মুছা তারিকুজ্জামান তুষার,মাওলানা নূরুল আবছার মুর্তাজা ও মাওলানা আনওয়ারুল হক। অন্যদের মধ্যেবিস্তারিত…

বিদেশি শক্তি নয়, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের জনগণ। ভারত, আমেরিকা বা চীন নয়। শনিবার দুপুরে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করি। তবে দেশের স্বার্থ এবং গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মির্জা ফখরুল বলেন, নিজেদের মধ্যে মতভেদ থাকলেও দেশের স্বার্থে ১৯৭১ সালে যেমন সবাই এক হয়েছিল, তেমনি ২০২৪ সালেও জনগণ এক হয়ে আন্দোলন করছে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই, আর এটি কাউকে চাপিয়ে দেওয়ার বিষয় নয়।