ঝাউডাঙ্গা প্রেসক্লাবের কমিটি গঠন

ডেস্ক নিউজ :: সাতক্ষীরা সদর উপজেলাধীন ঝাউডাঙ্গা প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সকল সদস্যের উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দৃষ্টিপাত এর ঝাউডাঙ্গা প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি দৈনিক সাতক্ষীরা প্রতিদিনের স্টাফ রিপোর্টার জি.এম আবুল হোসাইন, সাধারণ সম্পাদক দৈনিক যুগের বার্তা’র ঝাউডাঙ্গা প্রতিনিধি ডা. আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক কাফেলার স্টাফ রিপোর্টার মোমিনুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মো. কামরুজ্জামান, অর্থ সম্পাদক দৈনিক সাতক্ষীরার সংবাদ এর ঝাউডাঙ্গা প্রতিনিধি ডা. আবু হাসান, দপ্তর সম্পাদক সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরার বাঁশদহা প্রতিনিধি হাসিবুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক সাতক্ষীরার সকালের ঝাউডাঙ্গা প্রতিনিধি নাজমুল হুদা, প্রচার সম্পাদক এন.পি.এস নিউজ প্রতিনিধি গোলাম মোস্তফা।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- সাপ্তাহিক মেহনতি কন্ঠ এর সাতক্ষীরা প্রতিনিধি এস.এম আব্দুল্লাহ, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার তরিকুল ইসলাম, দৈনিক দৃষ্টিপাতের মো: বদরুজ্জামান, দৈনিক আলোর পরশের মামুন হোসেন, সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরার ফারুক হোসেন, ডেইলি সাতক্ষীরার এস.এম মিজানুর রহমান।






সম্পর্কিত সংবাদ

  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল