আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা শিবির অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে দাওয়াতী গণসংযোগ-২০২৫ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯ এপ্রিল) সকাল ১০ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ শিক্ষার শিবির অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি প্রভাষক শাহজাহান হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী বোরহান উদ্দিন’র সঞ্চালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউ পি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা আবু মুছা তারিকুজ্জামান তুষার,মাওলানা নূরুল আবছার মুর্তাজা ও মাওলানা আনওয়ারুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি মাসুম বিল্লাহ খাঁন,সাবেক মেম্বর মাওলানা খোরশেদ আলম,শ্রমিক নেতা আবুল কাশেম সানা,হযরত আলী,আইয়ুব রসুল,আবারুল ইসলাম প্রমুখ। শিক্ষা শিবিরে বক্তারা শ্রেণী ভিত্তিক প্রত্যেক শ্রমিকের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে দুর্যোগের সতর্কতা, ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক সমন্বয় সভা
  • কুড়িকাহুনিয়া-শ্রীপুরে ভিটেমাটি ফেরাতে নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ উপকূলবাসীর দাবি
  • আশাশুনিতে ২৫ ব্যক্তির হাতে ২ লক্ষ ৫০ টাকার চেক তুলে দিলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও
  • আশাশুনির বাঁশদহা নদীতে এমপির বরাদ্দে কাঠের সেতু নির্মান
  • আশাশুনির বুধহাটায় ১৫ দিনের বৃক্ষ মেলা উদ্বোধন
  • আশাশুনিতে জুয়ার আসর থেকে চার জোয়াড়ী গ্রেফতার
  • বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান