বিদেশি শক্তি নয়, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের জনগণ। ভারত, আমেরিকা বা চীন নয়। শনিবার দুপুরে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করি। তবে দেশের স্বার্থ এবং গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মির্জা ফখরুল বলেন, নিজেদের মধ্যে মতভেদ থাকলেও দেশের স্বার্থে ১৯৭১ সালে যেমন সবাই এক হয়েছিল, তেমনি ২০২৪ সালেও জনগণ এক হয়ে আন্দোলন করছে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই, আর এটি কাউকে চাপিয়ে দেওয়ার বিষয় নয়।
সম্পর্কিত সংবাদ
বিশ্বজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা
গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত…
প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমির
সরকার দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতেবিস্তারিত…


