কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৩ কেজি রূপা উদ্ধার

কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২ কেজি ৯৭৫ গ্রাম ওজনের রূপা উদ্ধার করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩৮০ লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল ১২ কেজি ৯৭৫ গ্রাম ভারতীয় রূপা আটক করে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবি এর মধ্যবর্তী স্থান হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়ার সীমান্তবর্তী উত্তর ভাদিয়ালি নামক স্থান হতে রূপা ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে এমন সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের নির্দেশে এসআইপি এনসিও হাবিলদার মোঃ আবুল কাশেম এর নেতৃত্বে একটি চৌকশ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় চোরাকারবারিরা পায়ে হেঁটে বর্ণিত এলাকায় আগমনের পর বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল উক্ত স্থানে তল্লাশি করে চোরাকারবারিদের ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগের মধ্য হতে ১২ কেজি ৯৭৫ গ্রাম রূপা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য সাতাশ লক্ষ চব্বিশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা। উদ্ধার অভিযানে আটক হয়নি কেউ। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মারফত শনিবার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।
উদ্ধারকৃত ভারতীয় রূপা বাংলাদেশ জুয়েলার্স সমিতি, সাতক্ষীরা হতে প্রকৃত ওজন ও মূল্য নিরূপণ করতঃ কোর্টের আদেশ গ্রহণ ও যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন