আগস্ট, ২০২৬

 

নীরবেই অবসরে চলে গেলেন গুণী শিক্ষক মুজিবুর রহমান

কামরুল হাসান।। ৩২ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান ঘটিয়ে অবসরে গেলেন সাতক্ষীরার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুণী শিক্ষক মুজিবুর রহমান। সোমবার (৩১ আগস্ট) ছিল তাঁর চাকরিজীবনের শেষ দিন। অথচ দীর্ঘ এই কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীর জীবনের ভিত গড়ে দেওয়া এই আদর্শ শিক্ষক বিদায় নিলেন একেবারেই নীরবে, নিভৃতে—প্রাপ্য বিদায় সংবর্ধনাটুকুও পেলেন না তিনি। বিষয়টি নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে বিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি নানা উপহারসামগ্রী তুলে দেন তাঁর হাতে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান জানান, স্কুলের পক্ষ থেকে তাকে বিশাল আয়োজনের সংবর্ধনাবিস্তারিত…


কলারোয়ায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

কামরুল হাসান।। কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামারুজ্জামান, পৌর আমির সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবু মুসা, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে নজরুলবিস্তারিত…


হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৬২ জনের শরীরে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৯৪ জন। সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৭৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৩ জনে।বিস্তারিত…


সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়

সুন্দরবন ছুঁয়ে থাকা বিশাল দক্ষিণ-পশ্চিম ভূখণ্ডের প্রাণকেন্দ্র সাতক্ষীরা কেবল মানচিত্রের এক সীমান্তঘেঁষা জেলা নয়, প্রকৃতির সবচেয়ে রহস্যময় ও সমৃদ্ধ দরজার নাম। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা এই জনপদকে দীর্ঘকাল ধরে বলা হয়ে আসছে ‘সুন্দরবনের প্রবেশদ্বার’। কিন্তু আক্ষেপের বিষয় হলো, প্রবেশদ্বার হিসেবে খ্যাতি পেলেও আজও জেলাটিতে পর্যটনের কাঙ্ক্ষিত দরজাটি খোলেনি। পর্যটন বলতে আমরা যে সাজানো পরিকাঠামো, মসৃণ যোগাযোগ ব্যবস্থা ও আন্তর্জাতিক মানের আতিথেয়তার কথা ভাবি, সাতক্ষীরায় তা এখনো এক অপূর্ণ প্রতিশ্রুতির নাম। মানচিত্রের দিকে তাকালে দেখা যায়, সুন্দরবনের সবচেয়ে বৈচিত্র্যময় এবং নিকটবর্তী রূপটি সাতক্ষীরার শ্যামনগর অংশেই বিস্তৃত। কলাগাছিয়া, মুন্সীগঞ্জ বা বুড়িগোয়ালিনীরবিস্তারিত…


সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে আবাসিক হোটেল “হোটেল রয়েল প্যালেস”। শনিবার (২৯ শে আগস্ট) বাদ-আছর শহরের পৌর দিঘির পশ্চিম পাশে (অগ্রণী ব্যাংকের গলিতে) সমবায় মার্কেটের ৩য় তলায় এই আধুনিক আবাসিক হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। হোটেল রয়েল প্যালেস এর পরিচালক এসএম ইউসুফ ও মোঃ মোশারফ হোসেন এর সার্বিক পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রব ওয়ার্ছী, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা মুহা.বিস্তারিত…


কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ডসহ জরিমানা

কামরুল হাসান।। কলারোয়ায় গাঁজাসহ আলিম গাজী (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট। শনিবার(২৯আগস্ট) সকাল ১০টার দিকে পাকাব্রিজ সংলগ্ন এলাকায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ দণ্ডাআদেশ দেন। মাদকবিরোধী অভিযানকালে আলিম গাজীর কাছ থেকে অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ২মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এবিস্তারিত…


নেপালের পাহাড়ে ধস: প্রকৃতির সতর্কবার্তা, আমরা কি শুনছি?

সাতক্ষীরা নিউজ :: নেপালের হিমালয়কন্যা পাহাড়ে আবারও নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। ২৬ আগস্টের আকস্মিক হিমবাহধস, বরফ-পাথরের প্রবল স্রোত, ভূমিধস ও আকস্মিক বন্যা মুহূর্তের মধ্যে ভাসিয়ে দিয়েছে জনপদ, সড়ক, সেতু, বিদ্যুৎকেন্দ্র ও মানুষের স্বপ্ন। নেপাল-চীন সীমান্তবর্তী অঞ্চলজুড়ে এই দুর্যোগে ইতোমধ্যে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে এবং বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজও কঠিন হয়ে পড়েছে দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি ও নতুন করে সৃষ্ট ঝুঁকির কারণে। এটি নিছক একটি প্রাকৃতিক দুর্যোগ—এভাবে দেখলে ভুল হবে। হিমালয়ের বরফ ও হিমবাহের দ্রুত পরিবর্তন, উষ্ণতা বৃদ্ধি, পাহাড়ের ভূতাত্ত্বিক অস্থিতিশীলতা এবং অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ—সবকিছু মিলিয়ে পাহাড়ি অঞ্চলের ঝুঁকি ক্রমেইবিস্তারিত…


কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত

আব্দুল হান্নান, সাতক্ষীরা:: এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে ঝাউডাঙ্গায় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় এবং তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে আরও সাফল্যের জন্য উৎসাহিত করা হয়। প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং ভোর ফাউন্ডেশন, ঝাউডাঙ্গা, সাতক্ষীরার বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ইকরামুল হোসোইন। কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষানুরাগী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্টানের আলোচক মণ্ডলীগন বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফলবিস্তারিত…


সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

মো. হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন, অসুস্থ ও প্রতিবন্ধী ২০ জন অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দেওয়া এ অনুদানে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকার চেক দেওয়া হয়। সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের পাওয়ার হাউস রোডের বসুন্ধরা টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে এসব চেক তুলে দেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। অনুদান পাওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন, অসুস্থবিস্তারিত…


কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। ২৫ আগস্ট (মঙ্গলবার) বেলা ১১ টায় বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে এ সম্বর্ধনা দেয়া হয়। পরে বিদ্যালয়ের অফিস রুমে শিক্ষকদের সাথে পরিচিতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মােঃ খায়রুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি ও কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল। সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন,শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উনয়ন,শিক্ষার পরিবেশ এবং শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকদের সম্ময়নে শিক্ষাবিস্তারিত…