কলারোয়ায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কামরুল হাসান।। কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামারুজ্জামান, পৌর আমির সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবু মুসা, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলার উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক।
্
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি-আ.সালাম, সম্পাদক বাকী বিল্লাহ শাহী, সাংগঠনিক সম্পাদক আ. আলিম
কামরুল হাসান।। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।বিস্তারিত…
কলারোয়ায় সার ও কীটনাশক প্রক্রিয়াজাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
কামরুল হাসান।। কলারোয়ায় আবাসিক এলাকায় অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবেশে সার ও কীটনাশক প্রক্রিয়াজাত করার দায়েবিস্তারিত…


