তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র্যালি
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আনন্দ র্যালি ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের প্রাঙ্গণ থেকে আনন্দ র্যালিটি বের হয়ে সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের ব্যানার ও রঙিন বেলুন হাতে অংশ নেয়।
র্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. বাহাউদ্দীন ফারুকী ও অধ্যক্ষ অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম।এসময় সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলামের এবং সাতক্ষীরা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার (দায়িত্বপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম বলেন, “প্রতিষ্ঠার শুরু থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
উল্লেখ্য, ২০২৪ সালে প্রি-প্লে থেকে দশম শ্রেণির পাঠদান দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
সম্পর্কিত সংবাদ
আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা প্রতিনিধি: সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরায়বিস্তারিত…
ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বলফিল্ড হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত…


