আগস্ট, ২০২৬
একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে: ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া
প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রাক্তন সতীর্থ ও আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লাউদিও ক্যানিজিয়া বর্তমানে ঢাকা সফর করছেন। সোমবার তরুণ ফুটবলারদের একটি বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার ফোর্টিস রিসোর্টে উপস্থিত হন তিনি। বৃষ্টি উপেক্ষা করেই বিকেল ৪টার দিকে ফোর্টিস ডাউনটাউন রিসোর্ট গ্রাউন্ডে ‘ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালে যোগ দেন ক্যানিজিয়া। খেলা শেষে তিনি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন এবং সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। বাংলাদেশে আর্জেন্টিনার প্রতি ভালোবাসার ইতিহাস তুলে ধরে ক্যানিজিয়া বলেন, “আমি মোটেও অবাক হইনি, কারণ এই সমর্থনের সূচনা হয়েছিল ১৯৮৬ সালে ডিয়েগো মারাদোনা যখনবিস্তারিত…
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট : যে শিক্ষা মানচিত্রের সীমানা মানে না
ভোরের সুন্দরবন কুয়াশার পাতলা চাদর সরিয়ে নদীর বুকে যখন ধীরে ধীরে জেগে ওঠে, নৌকার গলুই ছুঁয়ে যখন জোয়ারের জল ফিরে যায়, তখন মনে হয় প্রকৃতি যেন নীরবে একটি প্রশ্ন রেখে যাচ্ছে। এই সৌন্দর্যের উত্তরাধিকার আমরা পেয়েছি, কিন্তু এর গল্প পৃথিবীকে শোনাবে কে? হয়তো সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ছোট শ্রেণিকক্ষে বসে থাকা সেই তরুণ, যার সামনে কয়েকটি বেঞ্চ, একটি বোর্ড আর একটি ব্যবহারিক ল্যাব। অথচ তার চোখের ভেতর কোনো শ্রেণিকক্ষ নেই। সেখানে আছে বিমানবন্দর, আন্তর্জাতিক হোটেল, সমুদ্রযাত্রা, অচেনা শহর আর পৃথিবীর নানা প্রান্তের মানুষের সঙ্গেবিস্তারিত…
আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দু’টি মিষ্টির দোকান ও একটি তেল মিলকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র মোবাইল কোর্ট পরিচালনা করেন। বিএসটিআই খুলনা, মেট্রোলজি (ভৌত) এর পরীক্ষক রহিজ আহমেদের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে বুধহাটা বাজারের সাতক্ষীরা ঘোষ ডেয়ারী ও সাতক্ষীরা যাদব ঘোষ ডেয়ারী দই ঘরকে ওজন ও পরিমাপ দন্ড আইন ২০০৮ এর ২৪/১ ধারায় ২০০০ টাকা করে ৪০০০ টাকা এবং ভাই ভাই ওয়েল মিল প্রোঃ উদয় সাধুকে একই ধারায়বিস্তারিত…
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
শহর প্রতিনিধি::: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাতক্ষীরা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকালে আলামিন ট্রাস্ট কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি অধ্যাপক গাজী সুজায়াত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গাফফারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চল সহকারী পরিচালক বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ আজিজুর রহমান। সভায় আরোবিস্তারিত…
আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা:: তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক নেতৃত্ব বিকাশমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৭ ই আগস্ট সোমবার দুপুর ১টা ২০ মিনিটে বিদ্যালয়ের হলরুমে উদারতা যুব ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত সেমিনারে অষ্টম থেকে দশম শ্রেণির লিঙ্গসমতার ভিত্তিতে নির্বাচিত ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনার পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব সঞ্জীব কুমার দাশ। তিনি নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণ, দলগত কাজ, দায়িত্ববোধ এবং সমাজ ও দেশ গঠনেবিস্তারিত…
বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
ঢাকা, আগস্ট২০২৬: টেকসই ধূমপানমুক্ত গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর উদ্যোগে এবং ঢাকা আহ্ছানিয়া মিশন-এর সহযোগিতায় মোট ৭৬৮ জন গণপরিবহন চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ঢাকা আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪, ৬, ১০, ১১ ও ১৭-ই আগস্ট ২০২৬ তারিখে পাঁচ ধাপে রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপোতে “পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ” শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে সংস্থাটির তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অদুত রহমান ইমন অংশগ্রহণকারীবিস্তারিত…
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। অভিভাবক সমাবেশে প্রাক-নির্বাচনি ও অর্ধ বার্ষিক পরীক্ষার ফল বিপর্যয়, মোবাইল ফোনের অপব্যবহার, শিক্ষার্থী ঝরেপড়া রোধ, বাল্যবিবাহ, ইভটিজিংসহ শিক্ষার্থীদের পড়া-লেখায় ফেরাতে নানামুখী কার্যকরী পদক্ষেপ গ্রহনের প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য দেন শিক্ষক ও অভিভাবকমন্ডলী। সিনিয়র শিক্ষক মশিউর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন অভিভাবক অজিত সরকার, সিরাজুল ইসলাম, পৌল মন্ডল, মাহবুবর রহমান, কবিরবিস্তারিত…
সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের অনুকূলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ফুটবল বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের এন.বি.বি.কে. আল-মদিনা দাখিল মাদ্রাসায় এ ফুটবল বিতরণ করা হয়। ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ মাদ্রাসায় গিয়ে সুপারিনটেনডেন্ট এ.বি.এস. হাফিজুর রহমানের হাতে ফুটবল তুলে দেন। এ সময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফুটবল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ। এ সময় মাদ্রাসারবিস্তারিত…
সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
হাফিজুল ইসলাম :: সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ-এর রসুলপুর শাখার উদ্যোগে দিনব্যাপী এক বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্পটিতে সেবা প্রদান করেন শিরোমণি, খুলনা বিএনএসবি আই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল। তারা আগত রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন। দিনব্যাপী এই ক্যাম্পে ২৫০ জন রোগীকে চক্ষু সেবা দেওয়া হয়েছে। চিকিৎসা ক্যাম্পের আয়োজকরা জানান, চক্ষু পরীক্ষার পর চোখের ছানি ও নালী অপারেশনের প্রয়োজন রয়েছে এমন ৭০ জন রোগীকে বাছাই করা হয়েছে। তাদেরবিস্তারিত…
ফোবানার নির্বাহী কমিটির চেয়ারপারসন রবিউল করিম বেলাল
ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন
১টি বিশেষ সাক্ষাৎকার বিশেষ সাক্ষাৎকারটি গ্রহন করেছেন নিউ ইয়র্ক প্রতিনিধি ইমা এলিস। প্রশ্ন: আপনি ২০১০ সালে ‘ভিশন ২০২০’ ঘোষণা করেছিলেন। সেটির মূল লক্ষ্য কী ছিল? রবিউল করিম বেলাল: এটা ফোবানার জন্য ২০৪০ পর্যন্ত রোডম্যাপ। এর আগে ২০০৯-২০১০ সালে আমি প্রথমবারের জন্য চেয়ারপার্সন হয়েছিলাম তখন দিয়েছিলাম ভিশন ২০২০, সেটা আজও ফোবানার ভাবমূর্তিতে সীমাবদ্ধ আছে। এমন দিন আসবে ফোবানার ফাউন্ডেশনের মিলিয়ন মিলিয়ন ডলারের থাকবে জনহিতকর কাজের জন্য সারা বিশ্বে বিস্তর ও সমাদ্রিত হবে, একই সময়ে সারা আমেরিকায় পাঁচটা রিজিওনাল কনভেনশন হবে যেখানে বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিত্ব থাকবে। এ বিষয়টি কিছুটা ‘রক্ত পরীক্ষা’বিস্তারিত…


