সেপ্টেম্বর, ২০২৬
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র্যালি
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আনন্দ র্যালি ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রাঙ্গণ থেকে আনন্দ র্যালিটি বের হয়ে সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের ব্যানার ও রঙিন বেলুন হাতে অংশ নেয়। র্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. বাহাউদ্দীন ফারুকী ও অধ্যক্ষ অ্যাডভোকেট মো. রবিউলবিস্তারিত…
আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা প্রতিনিধি: সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা জাসাসের আয়োজনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলা জাসাসের আহ্বায়ক সালমান কাদের ও সদস্য সচিব শাহাদাত হোসেনের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক ইসারুল ইসলাম, মো. অলিউল্লাহ , ইমরুল মাহমুদ মিনহাজ, মো. ইব্রাহিম হোসেন,আবু তাহের, আব্দুর রউফ, শিবপুর ইউনিয়ন সভাপতি মাসুম মোল্লা ও সেক্রেটারি আব্দুল্লাহ ভুঁইয়া,বিস্তারিত…
কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণে– জেলা প্রশাসক
কামরুল হাসান।। কলারোয়ায় “দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়”-এর আওতায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কলারোয়ার ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কলারোয়ার আয়োজনে এ প্রশিক্ষণ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি সাতক্ষীরার উপপরিচালক আফরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ইরেসপো-২য় পর্যায়-এর আওতায় জমাকৃত সঞ্চয় ও প্রণোদনার চেক বিতরণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ বলেন, শিক্ষার্থীদের হাতে ম্মার্ট ফোন তুলে দিবেন না। লেখাপড়ার প্রয়োজনেবিস্তারিত…
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ১০০ মিটার বেড়িবাঁধের বড় অংশ হঠাৎ ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে আকস্মিক ভাবে এ ভাঙনে বাঁধের বড় একটি অংশ নদীতে চলে যায়। ফলে পুরো বাঁধটি এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত ভাঙন রোধ ও বাঁধ সংস্কার না করা হলে প্রতাপনগর ইউনিয়নের ১৪টি গ্রামের প্রায় ৬ হাজার বিঘা মাছের ঘের ও ফসলি জমি প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভাঙনের পর থেকেই আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।বিস্তারিত…
ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বলফিল্ড হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় হিফজুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র মাদ্রাসার জমি দাতা মৌলভী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সভাপতি, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল্ড জামে মসজিদের সভাপতি মাওলানা আব্দুর রশিদ, সাবেক ইউপি সদস্য শেখ মহাসিন আলী, ঝাউডাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জিহাদ আলী সরদার, হাফেজ মাওলানা আবু মুছা ও হাফেজ মাওলানাবিস্তারিত…
কলারোয়ায় পুলিশি অভিযানে ৭ ব্যক্তি আটক
কামরুল হাসান।। কলারোয়ায় পৃথক অভিযান ও নিয়মিত মামলায় ৭ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বৃহষ্পতিবার রাতে ও শুক্রবার তাদের আটক করা হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। থানা সূত্র জানায়, ১০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ পৌরসদরের তুলশীডাঙ্গা ২নং ওয়ার্ডের মৃত হাজী আনোয়ার হোসেনের পুত্র মো. বজলুর রহমান ওরফে বাপ্পী (৩৬), নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সক্রিয় সদস্য ঝিকরা গ্রামের মৃত আমির চাঁদ গাজীর পুত্র মো. আহসান উল্লাহ (৪৩) ও চুরি মামলার আসামি উপজেলার গয়ড়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র মো. আমিরুল ইসলাম (৩০)কে আটক করে শুক্রবার সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দবিস্তারিত…
সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটায় শহরের মুন্সিপাড়ায় আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম। ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ছাত্রশিবিরেরবিস্তারিত…
কয়রায় ১৯ পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারি আটক
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার সেঁদুর ব্রিজ এলাকার একটি পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন কয়রা উপজেলার মঠবাড়ী গ্রামের আজাহারুল গাজী (৩৫), আশাশুনি উপজেলার খাজরা গ্রামের হাবিবুর রহমান (২৫) ও মনিপুর গ্রামের জিয়াদ হোসেন (২২)। অভিযান পরিচালনা করেন কয়রা থানার এস,আই তন্ময় কুমার পাল। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল আলম বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ৩ ব্যক্তিকে কয়রা উপজেলাবিস্তারিত…
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
কামরুল হাসান।। পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা যুবদলের উদ্যোগে কলারোয়ায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কলারোয়া পৌরসভায় যুবদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কলারোয়া পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক জনজীবন বজায় রাখতে যুবদল তাদের কার্যক্রম অব্যাহত রাখছে। সমাবেশে বক্তারা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। এছাড়া ডেঙ্গু পরিস্থিতি উত্তরণের জন্য যুবদলের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়ন, পাড়া-মহল্লায় শীঘ্রই পরিচ্ছন্নতা অভিযানবিস্তারিত…
অস্ত্রের তথ্য দিলে আইনি ঝামেলা ছাড়াই পুরস্কৃত করা হবে: এসআরবি
দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তথ্যদাতাকে কোনো আইনি জটিলতায় না ফেলে সরকারি নিয়মে পুরস্কৃত করা হবে বলেও জানিয়েছে বাহিনীটি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি’র মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য জানান বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। ইন্তেখাব চৌধুরী বলেন, দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সরকার ও এসআরবির পক্ষ থেকে বিশেষ ক্যাম্পেইন চলছে। বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী ও এসআরবির অভিযানেবিস্তারিত…


