(Untitled)
কামরুল হাসান।। ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ শফিজুল ইসলাম। তিনি দামোদরকাটি গ্রামের মৃত শেখ মোফাজ্জেল হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, হেলাতলা ইউনিয়ন যুবদলের সভাপতি হওয়ায় বিগত সরকারের আমলে তাঁর বিরুদ্ধে অহেতুক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। বর্তমানে একটি মহল ও একটি রাজনৈতিক দল সমর্থিত কিছু ফেসবুক আইডি ও পেজ, যার মধ্যে “আওয়ার কলারোয়া” ও “কলারোয়া স্পিস” রয়েছে, ২০২৩ সালের ফেনসিডিল মামলার ছবি ছড়িয়ে তাঁকে হেয় করার চেষ্টা করছে।
তাঁর দাবি, সরকার পতনের আন্দোলনে সক্রিয় থাকায় তাঁকে কেশবপুর থেকে তুলে নিয়ে সাতক্ষীরা ডিবি অফিস ও ঢাকা র্যাব অফিসে ফেনসিডিল সামনে রেখে জোর করে ছবি তোলা হয় এবং মাদকের মামলা দেওয়া হয়। তিনি বলেন, সব সময় মাদকবিরোধী অবস্থানে থাকায় তৎকালীন বিরোধীরা তাঁকে সম্মানহানির চেষ্টা করেছে। মামলাটি সাজানো, তা এলাকাবাসীর কাছে স্পষ্ট বলেও তিনি উল্লেখ করেন।
তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফেসবুকে প্রচারিত সম্মানহানিকর সংবাদের তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান ।
সম্পর্কিত সংবাদ
চুরি হওয়া বাইক কলারোয়া বিএনপি নেতার নিকট থেকে উদ্ধার, মূল চোর রক্ষায় তালবাহানার অভিযোগ!
সাতক্ষীরার কলারোয়ায় ৮ মাস আগে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ কেড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কলারোয়াবিস্তারিত…
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
কলারোয়া ব্যুরো।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিরবিস্তারিত…


