ডিসেম্বর, ২০২৪
সাতক্ষীরা জেলা জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম
মুহাম্মদ হাফিজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে উপজেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে কাজী শামসুর রহমান মিলনায়তনে এই বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়াত আলী, প্রভাষক ওমর ফারুক, মাহবুব আলম, মাওলানা ওসমান গনি, কর্মপরিষদ সদস্য আব্দুস সুবহান মুকুল, রুহুল আমিন,বিস্তারিত…
কয়রা খাল অবমুক্তকরনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা খাল অবমুক্তকরনের দাবিতে মানববন্ধ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩ টায় কয়রা সরকারি মদিনাবাদ প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুন্দরবন কোয়ালিশান এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এতে সহযোগিতা করেন মহিলা ও শিশু সংগঠন, পাথরখালী মিলনী যুব সংঘ ও ওডিএফ। এতে বক্তব্য রাখেন সিএনআরএস সুন্দরবন কোয়ালিশানের টেকনিক্যাল ম্যানেজার মোঃ হারুন অর রশিদ, মহিলা ও শিশু সংগঠন নির্বাহী পরিচালক মুর্শিদা খাতুন,পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার , ওডিএফের কোমলেশ মন্ডল, আনারুল ইসলাম ডাবলু, স্থানীয় খাল অবমুক্ত কমিটির সভাপতি আবুল কালাম শেখ, সদস্য আবু মুছা, মুজাজিদুলবিস্তারিত…
হুমকির মুখে সুন্দরবনের অফুরন্ত সম্পদ ভান্ডার,যা রক্ষা করা আমাদের সবারই কর্তব
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: বিশ্বের বিস্বয়কর প্রাকৃতিক বনের একটি সুন্দরবন। এটি সমুদ্র উপকূলীয় নোনাপানি ও নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন । সুন্দরবন বাংলাদেশের ফুসফুস নামেও পেয়েছে পরিচিতি। আমাদের গর্ব, অহংকার ও ঐতিহ্যের ধারক এই বন বিশ্ব ঐতিহ্যেরও একক অংশ। বছরের পর বছর ধরে উপকূলীয় জনগোষ্ঠীর জন্য সুরক্ষা বলায়ের ভূমিকা রয়েছে এ বন। বনটি উপকূলীয় এলাকায় অবস্থানের পাশাপাশি বৃহৎ জনগোষ্ঠীকে দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপত্তা। তারই নিরাপত্তার বিপরীতে আমরা চালাচ্ছি বনব্যাপী ধ্বংসাত্মক সব কার্যক্রম। যা বনের জীববৈচিত্র দিনকে দিন ফেলছি হুমকির মুখে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় কারণেই সুন্দরবনবিস্তারিত…
কেশবপুরে নির্বাচনী তফশীল স্থগিতাদেশ
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণার বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার ২৪ ডিসেম্বর বিকেলে। উপজেলা প্রাথমিক শিক্ষকবৃন্দের আয়োজনে শহরের ত্রিমোহিনী মোড়ে ওই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষকদের আন্দোলনের মুখে অবশেষে বন্ধ হলো উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনী তফশীল। বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এ কে এম নাজমুল ইসলাম এর স্বাক্ষরিত পত্রে নির্বাচনী তফশীল স্থগিতাদেশ করা হয়। আদেশে বলা হয়। গত ২১/১২/২০২৪ ইং তারিখ বাংলাদেশ প্রথমিক শিক্ষক সমিতি যশোর জেলা শাখাবিস্তারিত…
শালম চার্চ ওফাপুর এর আয়োজনে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন
নিউজ ডেস্ক :: খ্রিষ্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান শুভ বড় দিন উদযাপন উপলক্ষে কলারোয়া উপজেলাার শালম চার্চ ওফাপুর এর আয়োজনে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার সকালে ওফাপুর শালোম চার্চ এ এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে লিমা হীরার উপস্থাপনায় বক্তব্য রাখেন পাষ্টার অসীম মালাকার,পঙ্কজ বিশ্বাষ,নেচার কান্তি মল্লিক,ববিতা বিশ্বাষ,শ্যামল বিশ্বাষ,কমল বিশ্বাষ,মনিকা চন্দ্র প্রমূখ। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য ছিল বাইবেল কুইজ, রাফেলো ড্র, খেলাধুলা, সংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও পরিবেশন করেন খুলনা বেতারের নিয়মিত শিল্পী নেচার কান্তি মল্লিক ও আতিকুর রহমান জাকু সহ স্থানীয় সংঙ্গিত শিল্পীগণ।বিস্তারিত…
সৈয়দপুরে স্বামীর হাতে স্ত্রী খুন : খুনি স্বামীকে খুজছে পুলিশ
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে : দুইদিন থেকে মেয়ের কোন খোঁজ মিলছিলো না। অসহায় মা ফারজানা বেগম (৬০) তার ছোট মেয়ে রুকসি বেগমকে (২৩) নিয়ে হন্যে হয়ে বিভিন্ন জায়গায় মেয়ের খোঁজ শুরু করেন। কোথাও না পেয়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) থানায় জিডি করার জন্য প্রস্তুতি নেন। হঠাৎ বিকেলে শহরের শেরে বাংলা সড়কের শেরু হোটেল মোড়ে দেখা মেলে জামাতা জাহাঙ্গীরের (৩৫)। তখন তারা শবনম কোথায় জানতে চাইলে তাঁর বোনের (শবনমের) বাসায় আছে বলে সে পালিয়ে যায়। পরে জাহাঙ্গীর তাঁর শ্যালিকা রুকসিকে ফোন করে জানায় তার বোনকে মেরে ফেলেছে। লাশ নয়াবাজারের ভাড়া বাসারবিস্তারিত…
বড়দিন উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি
বেনাপোল প্রতিনিধি :: খৃষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সাথে বন্ধ রয়েছে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম। তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে এ বন্দরে। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সাজেদুর রহমান জানান, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এ বিষয়ে পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টদের মৌখিক ভাবে জানানো হয়েছে। বৃহস্পতিবারবিস্তারিত…
বাড়ছে শীতের তীব্রতা, বিপর্যস্ত জনজীবন
নিউজ ডেস্ক :: হিমশীতল বাতাসের কারণে দিনাজপুরে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। কনকনে হাড়কাঁপানো ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত। সড়ক-মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে চলছে গাড়ি। থেমে গেছে নিম্ন আয়ের মানুষের কর্মচাঞ্চল্য। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন। তিনি জানান, আজ সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ শুভ বড়দিন
নিউজ ডেস্ক :: আজ শুভ ‘বড়দিন’। খ্রিস্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এদিনে বেথেলহামে জন্মগ্রহণ করেন। খ্রিস্টধর্মের অনুসারীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। বড়দিন উপলক্ষে খ্রিস্টধর্মাবলম্বীসহ সবার শান্তি ও কল্যাণ কামনা করে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বড়দিন উপলক্ষে খ্রিস্টধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বড়দিন উপলক্ষে আজ সরকারি ছুটি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টধর্মানুসারীরা আজ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচারাদি,বিস্তারিত…
আনুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ভালুকা চাঁদপুর দল চ্যাম্পিয়ন
জি এম মুজিবুর রহমান :: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে সাবেক রাস্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো স্মৃতি লক্ষ টাকার ৪ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ভালুকা চাঁদপুর ভাই ভাই ফুটবল টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। মঙ্গলবার বিকাল ৩ টিয় রাজাপুর মধ্যম একসরা চাঁদবিড়ীয়া শহীদ জিয়া স্মৃতি ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। রাজাপুর একসরা যুব সংঘের আয়োজনে খেলায় হাজীপুর ইয়ং স্টার ক্লাব বনাম ভালুকা চাঁদপুর ভাই ভাই ফুটবল টিম মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় ভালুকা চাঁদপুর ভাই ভাই ফুটবল টিমবিস্তারিত…


