সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠের ১৫তম বর্ষপূর্তি উদযাপিত
মুজাহিদুল ইসলাম :: জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারীর সভাপতিত্বে এবং দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল বলেন, “পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ আর সাংবাদিকরা হলেন জাতির জাগ্রত বিবেক। স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সত্য প্রকাশে সাংবাদিকদের আরও সাহসী ভূমিকা পালন করতে হবে। দৈনিক মানবকণ্ঠ বিগত ১৫ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের অধিকারের কথা বলে আসছে। আগামী দিনেও এই ধারা অব্যাহত রেখে অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং দেশের উন্নয়নে পত্রিকাটি অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।” তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘ পথচলা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও দৈনিক যুগের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হবি, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও শহর শিবিরের সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান,সেক্রেটারি নুরুন্নবী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার সাবেক আহ্বায়ক মো. আরাফাত হোসাইন।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি মো. জিল্লুর রহমান, দৈনিক সাতক্ষীরার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মীর আবুবক্করসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ সকলে মিলে কেক কেটে দৈনিক মানবকণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
সম্পর্কিত সংবাদ
ঝাউডাঙ্গায় গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজবিস্তারিত…
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত…


