কয়রা খাল অবমুক্তকরনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা খাল অবমুক্তকরনের দাবিতে মানববন্ধ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর)  বিকাল ৩ টায় কয়রা সরকারি মদিনাবাদ প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুন্দরবন কোয়ালিশান এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
এতে সহযোগিতা করেন মহিলা ও শিশু সংগঠন, পাথরখালী মিলনী যুব সংঘ ও ওডিএফ। এতে বক্তব্য রাখেন সিএনআরএস সুন্দরবন কোয়ালিশানের টেকনিক্যাল ম্যানেজার মোঃ হারুন অর রশিদ, মহিলা ও শিশু সংগঠন নির্বাহী পরিচালক মুর্শিদা খাতুন,পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার , ওডিএফের কোমলেশ মন্ডল, আনারুল ইসলাম ডাবলু, স্থানীয় খাল অবমুক্ত কমিটির সভাপতি আবুল কালাম শেখ, সদস্য আবু মুছা, মুজাজিদুল ইসলাম, সুমাইয়া খাতুন, রিয়াজ রহমান, আমেনা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, কয়রা খালে নেটপাটা দিযে পানি প্রবাহের পথ বন্ধ করছে এক শ্রেনীর মানুষ। এ ছাড়া নেট দেওয়ার কারনে কৃষিখাতে ক্ষতি হওয়ার পাশাপাশি মাছের প্রজনন কাজে ব্যাহৃত হচ্ছে। যে কারনে খালের নেটপাটা অপসারণ সহ অবমুক্ত করতে হবে।  এ সময় তারা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।  মানববন্ধন কর্মসূচিতে খাল অবমুক্ত কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না