কেশবপুরে নির্বাচনী তফশীল স্থগিতাদেশ

 সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণার বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার ২৪ ডিসেম্বর বিকেলে। উপজেলা প্রাথমিক শিক্ষকবৃন্দের আয়োজনে শহরের ত্রিমোহিনী মোড়ে ওই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষকদের আন্দোলনের মুখে অবশেষে বন্ধ হলো উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনী তফশীল।
বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এ কে এম নাজমুল ইসলাম এর স্বাক্ষরিত পত্রে নির্বাচনী তফশীল স্থগিতাদেশ করা হয়। আদেশে বলা হয়।
গত ২১/১২/২০২৪ ইং তারিখ বাংলাদেশ প্রথমিক শিক্ষক সমিতি যশোর জেলা শাখা কর্তৃক কেশবপুর উপজেলা শাখার নির্বাচনী তফশীল ঘোষনা করা হয়েছিল। তফশীল ঘোষনা করার পর উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় জেলা কমিটির সিনিয়র নেতৃবৃন্দ পরিস্থিতি বিবেচনা করে ২১/১২/২০২৪ তারিখে ঘোষিত নির্বাচনী তফশীল পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হল।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ২০২৪ কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করেন যশোর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাহিদ হাসান ও সাধারণ সম্পাদক এ.কে এম নাজমুল ইসলাম। তফসিলে ১১ জানুয়ারি ২০২৫ তারিখ নির্বাচনের দিন ধার্য করা হয়। মোট ১৫৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৬৩ জন ভোটার রয়েছেন।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না