রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
সৈয়দপুরে শীতার্ত দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
সৈয়দপৃুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নে দুই শত শীতার্ত দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ওই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মির্জা মো. আবু সাইদ। এ সময় উপস্থিত ছিলেন বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, ইউপি,সদস্য রেজাউল করিম, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. আহসান হাবিব, হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর নাদিয়া আফরোজ প্রমুখ।বিস্তারিত…
কয়রায় ইয়াবা সহ ২মাদককারবারী আটক
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ জন মাদককারবারীকে আটক করেছে । এ সময় তাদের নিকট থেকে ৩৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার (২১ ডিসেম্বর) রাত ১০ টার দিকে চাঁদআলী সেতুর উপর থেকে এ সকল ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার সজিদকুড় গ্রামের আবু সুফিয়ান (২৪) ও মহারাজপুর গ্রামের আবু হানিফ (৩০)। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে আদালতের মাধ্যমে হাজতে প্রেরন করা হয়েছে।
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি কাজী এরতেজাসহ সকল হত্যাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলকশাস্তির দাবীতে সাতক্ষীরা উলাম পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় নিউমার্কেট চত্ত্বর এলাকায় অনুষ্ঠিত মানব বন্ধনশেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লীপি প্রদান করে। তাবলীগ জামায়াতের ভারতীয় নেতা মাওলানা সাদসহ তার অনুসারীদের নিষিদ্ধ করতে বিক্ষোভ মিছিল পূর্বে এক আলোচনা সভায় বক্তারা বলেন, ভারতীয় নাগরিক সাদ কোনো আলেম না। তিনি আমেরিকা ও ইহুদিদের ইন্ধনে বাংলাদেশের তাবলীগ জামায়াতকে বিভক্ত করতে কাজ করছে। ভারতীয় মুসলিম বিদ্বেষীদের হয়েবিস্তারিত…
ফাইনালে হেরে গেল বাংলাদেশ, শিরোপা ভারতের
পারলো না বাংলাদেশ। আরো একবার হাতছাড়া হলো শিরোপা। অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ নিজেদের করে নিলো ভারতের মেয়েরা। শিরোপা নির্ধারণী ফাইনালে জুনিয়র টাইগ্রেসদের হার ৪১ রানে। মালেশিয়ার কুয়ালালামপুরে রোববার টসে হেরে আগে ব্যাট করে ভারত। যেখানে ফারজানার বোলিং তোপে ৭ উইকেটে মাত্র ১১৭ রানে থামে তারা। জবাবে ১৮.৩ ওভারে মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় টাইগ্রেসরা। অথচ ভারতীয় নারীদের অল্পতে আটকে দেয়ার পর শিরোপা স্বপ্নই দেখছিল বাংলাদেশ। তবে বাধা হয়ে দাঁড়ান পারুনিকা-আয়ুশি শুক্লারা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন তারা, দাঁড়াতেই দেননি টাইগ্রেসদের। মাত্র ৮ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ইভা ফেরেন কোনো রানবিস্তারিত…
শ্যামনগরে পুলিশের অভিযানে থানা থেকে লুট হওয়া নাইনএমএম পিস্তল উদ্ধার।
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: শ্যামনগর পুলিশের অভিযানে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের নিকটস্থ কাঁচটাহাড়ি এলাকায় ঝোঁপের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় নাইনএমএম পিস্তলটি উদ্ধার করে। গত ৫ আগস্ট আওমী সরকার পতনের পর শ্যামনগর থানায় দুর্বৃত্তকারীরা অগ্নিসংযোগের করে। পরবর্তীতে থানার মালামালের সহ অনেকগুলো সরকারি ও ব্যক্তি মালিকানাধীন আগ্নেয়াস্ত্র লুট করেন দুর্বৃত্তরা। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, শ্যামনগর থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ। পরিত্যক্ত ব্যাগের খবর পেয়ে ওই অস্ত্রটি উদ্ধার করাবিস্তারিত…


