সেব’র সাথে সাতক্ষীরা ও খুলনা অঞ্চল ও জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি :: শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)’র সাথে সাতক্ষীরা ও খুলনা অঞ্চল ও সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) তুফান কনভেনশন সেন্টারের লেকভিউতে শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের ব্যবসা সংক্রান্ত দিক তুলে ধরে বক্তব্য রাখেন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর কক্সবাজার অঞ্চলের কার্যকরী কমিটির সহ-সভাপতি মো. সাহেদ আলী, শহীদ ফারুক সাচী, মো. গিয়াসউদ্দীন, সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, কোষাধক্ষ মো. আলমগীর হোসেন, শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব (সেব) এর খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ রফিকুজ্জামান খোকন, কোষাধ্যক্ষ কাজী আমিনুল ইসলাম বাহার, সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন, বাবন কান্তি দাশ, মো. ইদ্রিস বাব, বিশ্বনাথ ঘোষ, আব্দুল কুদ্দুস, মনিরুল ইসলাম, লিটন, মিলন সরকার, মো. আইয়ুব হোসেন, মো. মনিরুল ইসলাম, ওবায়দুর রহমান লিটন, মো. রুহুল কুদ্দুস, মো. রুহুল আমিন, মো. ইব্রাহীম হোসেন, আবু তালহা, জিয়ারুল ইসলাম, শেখ শান্ত সুজন টুটুল, মিনহাজ সোহেল, মাসুদ মোস্তফা সোহেল, আনিছুর রহমান, শহিদুজ্জামান খান, আব্দুল মালেক, শরিফুল ইসলাম মন্টু, কামরুজ্জামান বাবু, মাসুদ রানা সবুজ, জাভেদ, জাহাঙ্গীর হোসেন, মো. তালিম হোসেন, রফিকুল ইসলাম, আব্দুস সবুর, আবু বকর, তরিকুল ইসলাম, দ্বীন মোহাম্মদ, রবিউল ইসলাম রবি প্রমুখ।

অপরদিকে সন্ধ্যায় শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর কক্সবাজার অঞ্চলের কার্যকরী কমিটির সাথে মতবিনিময় করেন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের নেতৃবৃন্দরা। এসময় শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর কক্সবাজার অঞ্চলের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও (সেব) সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের সদস্য এবং জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

 






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন
  • ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান
  • সাতক্ষীরায় ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তনদের নিয়ে ঈদ পূনর্মিলনা অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ