বিএনপি নেতা আশরাফ হোসেনের সুস্থতা কামনায় কলারোয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ 

কামরুল হাসান :: কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেঁড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেনের শারীরিক অসুস্থতাজনিত কারণে বুধবার ও বৃহস্পতিবার পৃথক দু’টি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
আশরাফ হেসেনের ছেলে ছাত্রদল নেতা আবির হোসেন অস্ত্রোপচারের এ তথ্য জানিয়ে বলেন, অস্ত্রোপচার পরবর্তী সুস্থতার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে তার বাবাকে আরও কয়েকদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে। জনপ্রিয় বিএনপি নেতা আশরাফ হোসেন তাঁর সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন। এদিকে বিএনপি নেতা আশরাফ হোসেনের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন: কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আব্দুর রহমান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রভাষক আরিফ মাহমুদ, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাইফুল্লাহ আজাদ, আতাউর রহমান, আসাদুজ্জামান আসাদ, কাজী সিরাজ, বিএম আফজাল হোসেন পলাশ, মনিরুল ইসলাম মনি, আবু রায়হান মিকাঈল, সুজাউল হক, প্রভাষক  সাইফুল ইসলাম, অহিদুজ্জামান খোকা, দেলোয়ার হোসেন প্রমুখ।





সম্পর্কিত সংবাদ

  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন—জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
  • কলারোয়ায় বিভিন্ন সড়কে তালবীজ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ সিভিল ইঞ্জিনিয়ার চয়নের
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • চিরনিদ্রায় সমাহিত হলেন হলেন বিএনপি নেতা বাচ্চুর পিতা সমাজসেবক শেখ আব্দুল আজিজ
  • নীরবেই অবসরে চলে গেলেন গুণী শিক্ষক মুজিবুর রহমান
  • কলারোয়ায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
  • কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ডসহ জরিমানা