কয়রায় শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে শিশু মেলা 

কয়রা(খুলনা)প্রতিনিধি :: উপকূলবর্তী উপজেলা খুলনার কয়রায় শিক্ষার মানোন্নয়নে ও শিশুদের আনন্দ উৎসব মনোমুগ্ধকর পরিবেশে বেড়ে উঠা এবং সমাজে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষে শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে  শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উত্তর বেদকাশী ইউনিয়নের কাঠমারচর সরকারী প্রাথমিক বিদ্যলয়ের মাঠে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায়  আলোকিত করি ইয়ুথ ভলেন্টিয়ারের বান্তবায়নে এ মেলা অনুষ্ঠিত হয়। আলোকিত করি’র প্রজেক্ট অফিসার মোঃ আয়ুব হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাঠমারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কযরা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী,  ইউপি সদস্য মুস্তাফিজুর রহমান, আলোকিত করি’র প্রজেক্ট  অফিসার ইমরান হোসেন, ইয়ুথ ভলেন্টিয়ার আমিনুর ইসলাম,শুভ, সিয়াম,বাদল, নাহিদ হাসান,সংগ্রাম,সেলিম রেজা,  প্রমুখ।
এ সময় বক্তারা বলেন আমাদের শিশুরাই আগামীর বাংলাদেশ তারাই নেতৃত্ব দিবে ভবিষ্যৎে। তাই এখন থেকে যদি তারা সুন্দর স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠতে না পারে তবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর হবে না। বক্তারা শিশুদের প্রতি অভিভাবক ও আমাদের সকলকে আরো বেশি মানবিক হওয়ার আহবান জানান।
এ ছাড়া এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করাই ধন্যবাদ জ্ঞাপন করা হয়। আলোচনা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী মেলায় আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না