বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
কয়রায় সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুনের শাস্তি ও বদলির দাবিতে মানববন্ধন
কয়রা(খুলনা)প্রতিনিধি :: বাংলাদেশ পল্রী উন্নয়ন বোর্ডের ইরেসপো প্রকল্পের কয়রার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আল মামুনের বিরুদ্ধে শাস্তি ও বদলির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সামনে কয়রা উপজেলার বিভিন্ন পল্লী উন্নয়ন মহিলা সমিতি এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) কর্তৃক বাস্তবায়িত ইরেসপো প্রকল্পের বিভিন্ন সদস্যদের সঞ্চয় উত্তোলন এবং ঋন বিতরনের ক্ষেত্রে হয়রানীমুলক আচারন করে থাকেন সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আল মামুন। সমিতির ঋনের টাকা পাশ করানোর জন্য তিনি অর্থ আদায় করে থাকেন। এ ছাড়াবিস্তারিত…
শ্যামনগরে লিডার্স কর্তৃক বোরো মৌসুমে লবণ ও খরা সহনশীল ধানবীজ, সবজি বীজ ও জৈবসার বিতরণ
শ্যামনগর প্রতিনিধি :: ১২ ডিসেম্বর ২০২৪(বৃহস্পতিবার ) সকাল ১১.০০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সেরবাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ”ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ডের” আর্থিক সহযোগিতায় “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম”প্রকল্পের আওতায় উপকূলীয় এলাকায় অভিযোজিত কৃষি সম্প্রসারণের লক্ষ্যে লিডার্স এর প্রধান কার্যালয়ে ১০৯৩ জন কৃষকের মাঝে লবণ ও খরা সহনশীল ৩১০০ কেজি ধানবীজ, ১০৯৩০ কেজি জৈবসার ও সবজিবীজ বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ নাজমুল হুদা।সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিতবিস্তারিত…
আবারও বড় নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইনসে
নিউজ ডেস্ক :: বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদে ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম: কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদসংখ্যা: ২০০ যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। অবশ্যই নম্র-ভদ্র, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে ১৮ থেকে ৩২ বছর। বেতন বিভাগ: ১ আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদনবিস্তারিত…
চঞ্চলকে ‘গৃহবন্দি’ করার গুজব ভারতীয় গণমাধ্যমে, যা বললেন অভিনেতা
নিউজ ডেস্ক :: আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কিছুটা নিভৃতেই রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তার নীরবতার কারণে সামাজিক মাধ্যমে রোষানলে পড়তে হয়েছে তাকে। বুধবার (১১ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ এক এক্সক্লুসিভ প্রতিবেদনে দাবি করে যে, এই অভিনেতাকে নাকি ‘গৃহবন্দি’ করে রাখা। তবে প্রতিবেদনে চঞ্চল চৌধুরী বা তার কাছের কোনো ব্যক্তির মন্তব্য ছিল না। এরপরও হিন্দুস্তান টাইমস, নিউজ ১৮-সহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম ফলাও করে এই ‘মনগড়া’ সংবাদ পরিবেশন করে। প্রতিবেদনে বলা হয়, ১৭ দিন আগে ঢাকা থেকে নিউইয়র্ক যাচ্ছিলেন চঞ্চল চৌধুরী। দুবাই হয়ে নিউইয়র্ক যাওয়ার কথাবিস্তারিত…
২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ ফুটবলের আয়োজকদের নাম ঘোষণা
নিউজ ডেস্ক :: ২০৩০ এবং ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজকদের নাম অনানুষ্ঠানিকভাবে আগেই জানা গিয়েছিল। তবে বুধবার (১১ ডিসেম্বর) ভার্চুয়ালি অনুষ্ঠিত বিশেষ ফিফা কংগ্রেসে সদস্যদেশগুলোর ভোটে আনুষ্ঠানিকভাবে এই দুই বিশ্বকাপের আয়োজক দেশগুলোর নাম ঘোষণা করা হয়েছে। ২০৩০ সালে হতে যাচ্ছে বিশ্বকাপের শতবর্ষী আসর। ১৯৩০ সালে উরুগুয়ের মাটিতে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবলের শতবর্ষকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ফিফা। ২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো হলেও বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের জন্য লাতিন আমেরিকার তিন দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ২০৩৪ বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদিবিস্তারিত…
কাদের মোল্লার অবদানের কথা স্মরণ করে বিবৃতি দিলেন ডা.শফিকুর রহমান
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী জনাব আবদুল কাদের মোল্লার অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১১ ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী জনাব আবদুল কাদের মোল্লা শাহাদাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি একাধারে একজন রাজনীতিবিদ, লেখক, শিক্ষাবিদ এবং গবেষক হিসেবে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। নব্বইয়ের দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি লিয়াজোঁবিস্তারিত…


