আবারও বড় নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইনসে
নিউজ ডেস্ক :: বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদে ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে
পদের নাম: কার্গো হেলপার (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ২০০
যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। অবশ্যই নম্র-ভদ্র, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে ১৮ থেকে ৩২ বছর।
বেতন বিভাগ: ১
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১২ ডিসেম্বর ২০২৪ থেকে ১ জানুয়ারি ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত।
সম্পর্কিত সংবাদ
সরকারী ৬ টি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ১২৬২, ফি ২০০ টাকা
বাংলাদেশ ব্যাংকের আওতায় ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ছয়টি ব্যাংকে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ‘অফিসার (ক্যাশ)’–এরবিস্তারিত…
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদন শেষ ২১ নভেম্বর
নিউজ ডেস্ক :: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত একাধিক পদে জনবলবিস্তারিত…



