কয়রায় আর্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

রিয়াছাদ আলী :: কয়রা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আর্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।

আজ সোমবার (৯ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জি এম ইমদাদুল হক।

আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার বর্মন, সাংবাদিক সদর উদ্দীন আহমেদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কমলেশ চন্দ্র মন্ডল, ফায়ার সার্ভিসের টিম লিডার আঃ সালাম,প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, এনজিও প্রতিনিধি মোঃ আলাউদ্দীন প্রমুখ।

আলোচনা শেষে সমাজে বিভিন্ন অবদান রাখায় ৫ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা স্মারক প্রদান করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
  • উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার