জন্ম ও মৃত্যু নিবন্ধক নিয়োগে নতুন নির্দেশনা
নিউজ ডেস্ক :: জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং উপজেলা পরিষদ ও পৌরসভার সব ধরনের জনসেবা অব্যাহত রাখতে নতুন নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। গত বুধবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ অফিস আদেশ প্রকাশ করা হয়।
ওই আদেশে বলা হয়েছে, পৌরসভায় মেয়র এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরর অনুপস্থিত থাকলে তাদের পরিবর্তে সংশ্লিষ্ট জেলার উপপরিচালক (স্থানীয় সরকার) প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তাকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেবেন। ইউনিয়ন পরিষদের অনুপস্থিত চেয়ারম্যানের পরিবর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তাকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেবেন। যারা নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড দেবেন।
এ ছাড়া উপজেলা পরিষদের সব ধরনের জনসেবা অব্যাহত ও প্রশাসনিক কার্যক্রম চালু রাখতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এবং পৌরসভার ক্ষেত্রে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাদের সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবেন।
সম্পর্কিত সংবাদ
মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিক নিহত
মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে আল আমিন (২১) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবারবিস্তারিত…
সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় দুইজন নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কামারখন্দ উপজেলায় পৃথক দুইটি ট্রেন দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল)বিস্তারিত…


