আশাশুনি উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির মানববন্ধন অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান।। চার দফা দাবীতে আশাশুনি উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় আশাশুনি থানা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির সভাপতিত্বে ও বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আহ্বায়ক মোঃ মফিজুল ইসলাম লিংকনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি তুলসী চন্দ্র পাল,সদস্য রাসেদ সরোয়ার রানা,আব্দুল কাইয়ুম বাপ্পি,মাসুম বিল্লাহ সায়েম, হাফিজুল ইসলাম,আলিমুজ্জামান নাইম,নজরুল ইসলাম সানা,নুরুজ্জামান,আবুল কালাম সহ আশাশুনি উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস সমিতির কর্মকর্তা ও সদস্যবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে নিম্নোক্ত চার দফা দাবি তুলে ধরেন ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা,মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা,ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসিতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা,সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল
  • আশাশুনিতে ২ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে এমপি’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ
  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন
  • বুধহাটায় নষ্ট রাস্তা সংস্কার করলেন এড. শহিদুল
  • আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার-৮
  • বুধহাটা খেয়াঘাটে ওয়াপদা বাঁধ রক্ষায় জিও ব্যাগ আসলেও নওয়াপাড়া বাঁধ অরক্ষিত