শ্রমিক দিবসে সাতক্ষীরা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে পাকাপোল মোড় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংগীতা মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সাতক্ষীরা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিয়ারাজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এছাহাক সরদারের সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে এবং শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সাইদুল ইসলাম, মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. আবিয়ার হোসেন, প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম, সাবেক সেক্রেটারী ইউছুফ সরদার, ইমরান হোসেন, আসাদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার শেষে সংগঠনের সদস্যদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, প্রামান্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
  • পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত
  • সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য