ছাত্রদল কর্মী পারভেজ হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে সৈয়দপুরে ছাত্রদলের মানববন্ধন

সৈয়দপুর ( নীলফামারী) প্রতিনিধি : জুলাই আগষ্ট আন্দোলনে অকুতোভয় সৈনিক প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সৈয়দপুর সরকারি কলেজ, কামারপুকুর ডিগ্রী কলেজ, হাজারীহাট স্কুল এন্ড কলেজ, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজ, মকবুল হোসেন ট্রাস্ট বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, কিশোরগঞ্জ সরকারি কলেজে ওই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে ছাত্র নেতৃবৃন্দ ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিভিন্ন কলেজে কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন
সৈয়দপুর জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বি, ছাত্রদল নেতা মাহামুদুল হাসান সুমন, নাঈম তানজিল, মো. জন, সৈয়দপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুল কবির, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সিহাব ইসলাম, সাধারণ সম্পাদক হৃদয় প্রামানিক, কামারপুকুর ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতি রুবেল
ইসলাম, সাধারণ সম্পাদক লিমন, হাজারীহাট স্কুল কলেজের সভাপতি মিরাজুল, সাংগঠনিক সম্পাদক আরাফাত জামান আপন, খালিশা বেলপুকুর কলেজ ছাত্রদল সভাপতি অন্তর, সাধারণ সম্পাদক রোহান, কিশোরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রোকন সহ সংশ্লিষ্ট কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ।
মানববন্ধন থেকে ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান আগামি ২৪ ঘন্টার মধ্যে ছাত্রদল কর্মী পারভেজের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী জানান। অন্যথায় সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ