কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির  কমিটি গঠন করা হয়েছে।
এতে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক  রমেনদ্রনাথ রায়কে সভাপতি ও বড়বাড়ি মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবিবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার  (১ মার্চ) বেলা ১১ টায় কয়রা বাজারে সমিতির অস্থায়ী কার্য্যলয়ে এই কমিটি গঠন করা হয়। এর আগে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন
বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান  শিক্ষক গাজী আবুল বাশার। এতে বক্তব্য রাখেন কমিটির সদস্যবৃন্দ। আলোচনা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী ৩ বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট কার্য-নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি হোগলা মিলনী মাধ্যমিক বিদ্যলয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক  মনিশংকর মন্ডল, ও শরিষামুট মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোছাঃরাশিদা খাতুন, যুগ্ম সাধারণ  সম্পাদক মালিখালী মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক  প্রনব কুমার মন্ডল, কোষাধ্যক্ষ প্রতাপ স্মরনী মাধ্যমিক বিদ্যলয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রনজিৎ কুমার সরকার, সহাকারি কোষাধ্যক্ষ  মঠবাড়ি সেরাজিয়া মাধ্যমিক বিদ্যলয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান।
েকমিটির নির্বাহী সদস্যরা হলেন গাজী আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যলয়ের সহকারী প্রধান  শিক্ষক  বিকাশ চন্দ্র মন্ডল, সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যলয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনোরঞ্জন সরকার, বড়বাড়ি মাধ্যমিক বিদ্যলয়ের সহকারী প্রধান শিক্ষক, গাজী আবুল বাশার ও মঠবাড়ি সেরাজিয়া মাধ্যমিক বিদ্যলয়ের সহকারী শিক্ষক বিপ্রদাস সরকার।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ