কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে।
এতে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক রমেনদ্রনাথ রায়কে সভাপতি ও বড়বাড়ি মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবিবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার (১ মার্চ) বেলা ১১ টায় কয়রা বাজারে সমিতির অস্থায়ী কার্য্যলয়ে এই কমিটি গঠন করা হয়। এর আগে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন
বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গাজী আবুল বাশার। এতে বক্তব্য রাখেন কমিটির সদস্যবৃন্দ। আলোচনা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী ৩ বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট কার্য-নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি হোগলা মিলনী মাধ্যমিক বিদ্যলয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনিশংকর মন্ডল, ও শরিষামুট মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোছাঃরাশিদা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মালিখালী মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক প্রনব কুমার মন্ডল, কোষাধ্যক্ষ প্রতাপ স্মরনী মাধ্যমিক বিদ্যলয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রনজিৎ কুমার সরকার, সহাকারি কোষাধ্যক্ষ মঠবাড়ি সেরাজিয়া মাধ্যমিক বিদ্যলয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান।
েকমিটির নির্বাহী সদস্যরা হলেন গাজী আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যলয়ের সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যলয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনোরঞ্জন সরকার, বড়বাড়ি মাধ্যমিক বিদ্যলয়ের সহকারী প্রধান শিক্ষক, গাজী আবুল বাশার ও মঠবাড়ি সেরাজিয়া মাধ্যমিক বিদ্যলয়ের সহকারী শিক্ষক বিপ্রদাস সরকার।
« কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক সঞ্জুর সুস্থতা কামনায় দোয়ানুষ্ঠান (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) সৈয়দপুর ও কিশোরগঞ্জে বিভিন্ন কলেজে ছাত্রদলের কমিটি গঠণ »
সম্পর্কিত সংবাদ
কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বর্ধনা দেওয়াবিস্তারিত…
নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারাবিস্তারিত…


