কয়রায় ২ মন হরিণের মাংস উদ্ধার 

কয়রা(খুলনা)প্রতিনিধি :: সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ ফরেষ্ট স্টেশনের বন রক্ষিরা বিশেষ অভিযান চালিয়ে ২ মন (৮০ কেজি) হরিণের মাংস উদ্ধার করেছে।  এ সময় ১ টি নৌকা সহ হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

জানা গেছে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলামের দিক নির্দেশনায় গতকাল বুধবার (১৫ জানুয়ারী) সন্ধা ৬ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ সাদিকুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে সত্যপীরের ভারানী এলাকা হতে এই হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযানে জানতে পেরে হরিণ শিকারীরা গহিন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়।

খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক  মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন ও বন্যপ্রানী ( সংরক্ষন ও নিরাপত্তা) আইনে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত ব্যাক্তিদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। ইতিমধ্যে বন বিভাগের উধর্তন কর্তৃপক্ষের নির্দেশে সুন্দরবনে হরিণ শিকারীদের আটক করতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এই মাংস উদ্ধার করা হয়।

এ সকল  অভিযানে বিভিন্ন সময় হরিণ ধরার ফাঁদ সহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। হরিণ শিকারের সাথে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে বন মামলায় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এ অভিযান চলমান রয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ