কলারোয়ার খোরদোয় যুবদলের কর্মী সমাবেশ  

কামরুল হাসান :: কলারোয়ায় যুবদলের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের যুবদলের ১, ২ ও ৩ নং ওয়ার্ড কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু।
প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন। বুধবার রাতে খোরদো বাজারস্থ দেয়াড়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করার আহ্বান জানান নেতৃবৃন্দ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দলের সকল স্তরের নেতাকর্মীকে জাতীয়তাবাদী শক্তির পক্ষে জনমত সংগঠিত করার জন্য নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করা হয় সমাবেশে।
দেয়াড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. মনজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেয়াড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিএম আফজাল হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক আবু জাফর,  যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খোকন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মুসা কালিমুল্লাহ, যুবদল নেতা আনিছুর রহমান, জাহিদুল ইসলাম, ইয়াকুব সানা, সাগর, মফিজুল প্রমুখ।
কর্মী সমাবেশে দেয়াড়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দেয়াড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হোসেন টুকু।





সম্পর্কিত সংবাদ

  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন—জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
  • কলারোয়ায় বিভিন্ন সড়কে তালবীজ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ সিভিল ইঞ্জিনিয়ার চয়নের
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • চিরনিদ্রায় সমাহিত হলেন হলেন বিএনপি নেতা বাচ্চুর পিতা সমাজসেবক শেখ আব্দুল আজিজ
  • নীরবেই অবসরে চলে গেলেন গুণী শিক্ষক মুজিবুর রহমান
  • কলারোয়ায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
  • কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ডসহ জরিমানা