কয়রায় বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত

কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে করে ঘরের মালিক আকবার শিকারীর প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে  শনিবার রাতে রান্না করা চুলার আগুন লেগে বস্তবাড়ির ঘর সহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
উপজেলার ঘুগরাকাটি গ্রামের মোঃ  রুহুল আমিন শিকারীর পুত্র মোঃ আকবার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। আকবার হোসেন বলেন, তার স্ত্রী রান্না করার পর কয়লা বস্তায় রাখেন ঐ কয়লার বস্তার আগুন থেকে যায়, আর ঐ বস্তা থেকে আগুনের সুত্রপাত ঘটে।
রাতে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  এতে করে আকবার শিকারীর ঘরবাড়ি সহ মালামাল পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।





সম্পর্কিত সংবাদ

  • সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় দুইজন নিহত
  • কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
  • বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭
  • বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
  • খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩
  • খুলনায় সেপটিক ট্যাংক থেকে ২২ দিনের শিশুর মরদেহ উদ্ধার