কয়রায় বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে করে ঘরের মালিক আকবার শিকারীর প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে শনিবার রাতে রান্না করা চুলার আগুন লেগে বস্তবাড়ির ঘর সহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
উপজেলার ঘুগরাকাটি গ্রামের মোঃ রুহুল আমিন শিকারীর পুত্র মোঃ আকবার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। আকবার হোসেন বলেন, তার স্ত্রী রান্না করার পর কয়লা বস্তায় রাখেন ঐ কয়লার বস্তার আগুন থেকে যায়, আর ঐ বস্তা থেকে আগুনের সুত্রপাত ঘটে।
রাতে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে করে আকবার শিকারীর ঘরবাড়ি সহ মালামাল পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
« ৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণ নেয়ার অনুমতি বাতিল (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) মনিরুল সভাপতি ও মাহবুব সম্পাদক নির্বাচিত »
সম্পর্কিত সংবাদ
কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বর্ধনা দেওয়াবিস্তারিত…
নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারাবিস্তারিত…


