সাতক্ষীরায় রাত ১০টা থেকে গ্রামাঞ্চলের চায়ের দোকান বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় রাত ১০টা থেকে গ্রামাঞ্চলের সকল চায়ের দোকান বন্ধ করার নির্দেশনা দেয়া হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) জেলা আইন-শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম আকাশ।

তিনি জানান, রাত ১০টার পর বন্ধ চায়ের দোকানে ক্যারাম খেলা, টিভি দেখা, তাস খেলা সম্পূর্ণ নিষিদ্ধ । এর ফলে গ্রামীণ জনগণ পরিবারকে সময় দিতে পারবে। এতে করে পারিবারিক সমস্যা মিটবে এবং ছাত্রছাত্রীরা পড়ালেখায় মনোনিবেশ করতে পারবে।

তিনি আরও জানান, এ বিষয়ে জেলা পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ, বিজিবি, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত
  • সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য