শ্যামনগর উপজেলার ইসলামী জামায়াতে নবনির্বাচিত আমীর ও শপথ গ্ৰহন অনুষ্ঠান

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি ::   বাংলাদেশ জামাতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ২০২৫-২০২৬ সেজনের জন্য শ্যামনগর উপজেলা শাখার রুকনদের প্রত্যক্ষ ভোটে নব-নির্বাচিত আমীর হয়েছেন মাওলানা আব্দুর রহমান।
সোমবার বিকাল ৫ টায় সাতক্ষীরা জামায়তে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে নবনির্বাচিত উপজেলা আমিরগণের নাম ঘোষনা ও তাদের শপথ বাক্য পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় নব-নির্বাচিত ৭ উপজেলা আমীরগনসহ উপস্থিত ছিলেন সাতক্ষীরা জামায়াতে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জামায়াতে সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জামায়াতে নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা: মাহমুদুল হক, সরকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, অধ্যাপক ওবায়দুল্লাহ এবং কর্ম পরিষদের সদস্যবৃন্দরা।
সাতক্ষীরা জেলা ইসলামী জামায়াতে আমীর বক্তব্যে বলেন, আমরা মানুষের উন্নতির জন্য কাজ করব, আল্লাহ দেখানো পথে চলবো। ইসলামি জামায়াত ঈমানদার মানুষ গড়ে তুলবে । যারা কখনো মানুষের ক্ষতি করার কথা ভাববে না বরং খারাপ সময়ে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে বলে জানান।





সম্পর্কিত সংবাদ

  • শ্যামনগরে বিকল্প উপায়ে জীবন ও জীবিকার মান উন্নয়নের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
  • পুরুষদের ধারনা, নারীদের অগ্রসরে প্রয়োজন পুরুষদের সহযোগিতা
  • শ্যামনগরে পুকুর থেকে আবারও ৩৮টি দেশীয় অস্ত্র উদ্ধার
  • শ্যামনগরে ভূয়া এনজিও প্রতিষ্ঠান তালাবদ্ধ, তিন কর্মকর্তা আটক
  • শ্যামনগরে মিনহা ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল
  • আদালতের নির্দেশে শ্যামনগরে ইটভাটা বন্ধ
  • অনুমতির আগেই সুন্দরবনের মধু হচ্ছে লাপাত্তা 
  • শ্যামনগর আটুলিয়া ভূমি অফিসে ১৭শ টাকার দাখিলার মূল্যে ২০ হাজার টাকা।