স্বৈরাচারের পতনের সাথে সাথে দেশ থেকে সমস্ত জুলুম নির্যাতনের অবসান হয়েছে : ডা.শফিকুর রহমান

বেনাপোল প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, যারা আমাদের নিষিদ্ধ করেছিল, জনগন তাদের নিষিদ্ধ করে দিয়েছে। স্বৈরাচারের পতনের সাথে সাথে দেশ থেকে সমস্ত জুলুম নির্যাতনের অবসান হয়েছে। যারা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছেন, হত্যা, লুন্ঠন, খুন, গুম করেছেন তাদের ক্ষমা করা হবে না। তাদের বিচার এদেশের মাটিতেই হবে। ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করে তুলছে। তারা আমাদের ঐক্যে ফাটল ধরাতে চাচ্ছে। এ অবস্থায় তাদের চক্রান্ত রুখে দিতে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে এমন একটি বাংলাদেশ আমরা গড়তে চাই যেখানে কোন সুদ ঘুষ জাতপাত দল ধর্মের ব্যবধান থাকবে না। শুক্রবার সন্ধ্যায় যশোরের শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরা মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার উদ্যোগে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 


পথসভায় সভাপতিত্ব করেন, উপজেলা আমির মাওলানা ফারুক হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, মোবারক হোসেন, যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বেনাপোল পৌর জামায়াতের আমীর মাওলানা রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা ইউছুপ আলী প্রমুখ।


সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা থেকে বিমানযোগে যশোরে আসলে নেতৃবৃন্দ সেখানে শুভেচ্ছা জানান। ৩০ নভেম্বর সাতক্ষীরায় রুকন ও কর্মী সম্মেলনে যাবার পথে যশোরের চাঁচড়া চৌরাস্তা, ঝিকরগাছা ও নাভারনে পথ সভায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতা করেন।

এসময় হাজার হাজার নেতাকর্মী পথসভায় উপস্থিত হলে রীতিমত জনসভায় রুপ নেয়।






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না