দেশকে এগিয়ে নিতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ডাঃ শফিকুর রহমান

শাহ জাহান আলী মিটন :: আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান বলেছেন দীর্ঘ ১৭ বছর ধরে দেশকে ধ্বংস করা হয়েছে। এ দেশের রন্ধ্রে রন্ধ্রে দূর্ণীতির বীজ বপন করা হয়েছে। একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ উপহার দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে এ জাতি দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে।

শুক্রবার রাত ১০ টায় সাতক্ষীরা সার্কিট হাউজে ডাক্তার, আইনজীবী, ব্যবসায়ী, ব্যাংকার, পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আমীরে জামায়াত বলেন, দেশের মধ্যে সর্বাধিক শহীদের জেলা সাতক্ষীরা। এসব শহীদ পরিবারের খোঁজ-খবর নিতে সাতক্ষীরায় এসেছি। তাছাড়া, সমগ্র দেশের মধ্যে সাতক্ষীরার একজন সংসদ সদস্যের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিলো। তিনি এই জনপদের সাবেক এমপি মাওলানা আব্দুল খালেক মন্ডল।

এর আগে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান রাত সাড়ে ৯ টায় সড়কপথে যশোর হতে সাতক্ষীরা সার্কিট হাউজে এসে পৌঁছান। এসময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯ টায় সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ মাঠে সাতক্ষীরা জেলা জামাতের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিবেন। পরে তিনি বেলা ২ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ- বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এ সময় কেদ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, মুহাদ্দিস রবিউল বাশার, জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ