আইনজীবী হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মশাল মিছিল
মুহাম্মদ হাফিজ :: চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা পলিটেকনিক ইন্সিটিটিউটের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ২৭ নভেম্বর (বুধবার) রাত ৮টা দিকে শহরের কদমতলা থেকে একটি মশাল মিছিল নিয়ে খুলনারোড মোড়ে শহীদ আসিফ চত্বরে সমবেত হয়।
এসময় শিক্ষার্থীদের ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ‘ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না’ ‘ইসকন তুই স্বৈরাচার এই মুহূর্তে বাংলা ছাড়,’ ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’ আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন শিক্ষার্থী রায়হান কবির, আশিক হাসান, আব্দুল আজিজ, আব্দুল জব্বার, মোশলেম, ইব্রাহিম খলিল প্রমুখ।
এসময় শিক্ষার্থীরা বলেন রাষ্ট্রপক্ষের তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার বিচার দাবি করছি। অতি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।
সম্পর্কিত সংবাদ
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত…
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র্যালি
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয়বিস্তারিত…


