ধুলিহরে হযরত আবু বকর সিদ্দিক (রা:) ইসলামীয়া কামিল মাদরাসায় স্মরণসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

রুহুল কুদ্দুস :: ধুলিহরে হযরত আবু বকর সিদ্দিক (রা:) ইসলামীয়া কামিল মাদরাসায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই গনঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার(২৮ নভেম্বর) সকালে মোহাম্মদী ওয়েল ফেয়ার ট্রাস্ট আওতাধীন খাদিজাতুল ক্বোবরা ভুক্ত চৌধুরী আব্দুল বারিক জামে মাসজিদে ধুলিহরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই গনঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়েছে। মোহাম্মদী ওয়েল ফেয়ার ট্রাস্ট আওতাধীন খাদিজাতুল ক্বোবরা ভুক্ত হযরত আবু বকর সিদ্দিক রা. ইসলামীয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ওসমান গনির সভাপতিত্বে আলোচনা উপস্থাপন করেন অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বিলালী,মাওলানা আব্দুস সবুর সহ অন্য অন্য শিক্ষক বৃন্দ। এসময় বক্তারা বলেন, বহুৎ ত্যাগ প্রতিক্ষার বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন ভূলন্ঠিত না হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি দোয়া করছি যে সমস্ত আলেম-ওলামারা ইসলামের জন্য জীবন দিয়ে গেছেন। পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত