কলারোয়ায় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার 

এম এ আজিজ :: সাতক্ষীরার কলারোয়া  যুগিখালি ইউনিয়নের কামারালি গ্রামে এক যুবকের ঝুলন্ত মৃত:দেহ উদ্ধার করেছে কলারোয়া থানা পুলিশ।
এলাকাবাসী জানায়,যুগীখালি ইউনিয়নের কামারালী গ্রামের শহিদুল ইসলামের পুত্র আকরাম হোসেন ( আনুমানিক-৩২) গত ১০/১২ দিন আগে মালয়েশিয়া থেকে নিজ বাড়িতে ফিরে  আসেন। গতকাল রাতে বাড়িতে না আসায়, পরিবারের সদস্যগণ তাকে খোঁজাখুজি শুরু করেন। কিন্তু রাতে তার কোন সন্ধান পাননি।
বৃহস্পতিবার সকাল (১৭ অক্টোবর) আনুমানিক ৭ ঘটিকার সময় স্কুলের পাশ্ববর্তী বাড়ী হক দফাদার তাকে কামারালি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এর পিছনে আমবাগানে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
পরবর্তীতে এলাকাবাসী কলারোয়া থানায় খবর দেয়। কলারোয়া থানা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে হাজির হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা প্রেরণ করেন।
কলারোয়া থানার তদন্ত কর্মকর্তা জানান,এ ব্যাপারে কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।





সম্পর্কিত সংবাদ

  • (Untitled)
  • চুরি হওয়া বাইক কলারোয়া বিএনপি নেতার নিকট থেকে উদ্ধার, মূল চোর রক্ষায় তালবাহানার অভিযোগ!
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • (Untitled)
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ৭ ব্যক্তি আটক
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই