বাজার সিন্ডিকেট ভাঙতে শক্ত অবস্থানে সরকার : উপদেষ্টা আসিফ

নিউজ  ডেস্ক  ::  নিত্যপণ্যের বাজারের সিন্ডিকেট ভাঙতে সরকার শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) কারওয়ান বাজার টিসিবি চত্বরে ন্যায্যমূল্যে কৃষিজাত পণ্যের বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আসিফ মাহমুদ বলেন, নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে পথে পথে চাঁদাবাজি অনেকটা দায়ী। এ জন্য চাঁদাবাজি বন্ধ ও নিত্যপণ্যের বাজারের সিন্ডিকেট ভাঙতে সরকার শক্ত অবস্থানে রয়েছে। উপদেষ্টা বলেন, মানুষকে স্বস্তি দিতে ট্রাকসেলে নিত্যপণ্য বিক্রির পরিধি আরও বাড়ানো হবে। কেমিস্টসদের ১০ বছরের জেল ও অর্থ দণ্ড প্রত্যাহারের দাবি, এ সময় বাজারের সিন্ডিকেট ভাঙতে গণমাধ্যমের সহায়তা চান আসিফ মাহমুদ। তিনি বলেন, সিন্ডিকেট এখনো সক্রিয় রয়েছে। পণ্যের হাতবদল কমানো গেলে ভোক্তা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবে। উপদেষ্টা আসিফ মাহমুদ
সূত্র :কালবেলা নিউজ





সম্পর্কিত সংবাদ

  • তুরস্কে জাহাজ রফতানি করবে আনন্দ শিপইয়ার্ড
  • সংকটে থাকা আরও ৩ ব্যাংকের সম্পদের মান যাচাই শুরু
  • এক্সিলেন্স ব্যাংকিং কার্ড অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
  • ইসলামী ব্যাংকের নতুন এমডি ওমর ফারুক খান
  • জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করল সরকার
  • সরকারী ৬ টি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ১২৬২, ফি ২০০ টাকা
  • ২,৮৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ
  • ই-সিগারেট নিষিদ্ধ করেতে প্রধান উপদেষ্টাকে চিঠি