কলারোয়া উপজেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
ষ্টাফ রিপোটার :: শনিবার (২১শে সেপ্টেম্বর) সন্ধ্যায় কলারোয়া উপজেলা বিএনপি’র পার্টি অফিসে সদ্য কারা মুক্ত যুবদলের নেতা আরিফুজ্জামান জামান রিপনের নেতৃত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহর হামলার মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত ৫০ জন আসামীর মধ্যে, ৪ জন কারারন্দী থাকাকালীন মৃত্যুবরণ করেন। মাহফুজুর রহমান সাবু, জাবিদ রায়হান লাকি,মাষ্টার আঃ ছাত্তার, দিদারুল ইসলামের আত্মার মাগফরাত কামনা করে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিএনপির চার নেতার স্মৃতি চারন করে রিপন বলেন, কারাবন্দী থাকাকালীন তাদের শারীরিক অসুস্থতা ও চিকিৎসা বিহীন করুন মৃত্যু পৃথিবীতে আর যেন কারো না হয়। তিনি মৃত্যু চারজন সহ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে, তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মেম্বর শাফিজুল,নুর ইসলাম,শহিদুল, খোকন,রিংকু,আলতাফ,আশিক,মোজাফফর, শফিকুল,সিরাজ বাবলু ও টুটুল সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা খাইরুল ইসলাম।
সম্পর্কিত সংবাদ
দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মাননীয়বিস্তারিত…
“হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি
কামরুল হাসান।। কলারোয়ায় হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক মহাত্মা ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাবিস্তারিত…


