আশাশুনির গোয়ালডাঙ্গায় ইসলামী ব্যাংক আউটলেটে গ্রাহক ও সুধী সমাবেশ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজার আউটলেটে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪.৩০ টায় এ সমাবেশের আয়োজন করা হয়।

গোয়ালডাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মহিউদ্দিন ফকিরের সভাপতিত্বে সমাবেশে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন, গোয়ালডাঙ্গা বাজার এজেন্ট আউটলেট শাখার ইনচার্জ মোঃ আব্দুল ওয়াজেদ। প্রধান অতিথির আলোচনা রাখেন, ব্যাংকের সাতক্ষীরা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন্স আইবিবি পিএলসি সৈয়দ শামছুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আবু মুছা তারিকুজ্জামান তুষার, সিনিয়র অফিসার বেলাল হোসেন ও ফয়সাল মাহমুদ, প্রতাপনগর এ পি এস কলেজের প্রভাষক মাওঃ আল আমিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল, মিত্র তেতুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাদেক, বড়দল ইমাম সমিতির সভাপতি মাওঃ মারুফ বিল্লাহসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার
  • আশাশুনির সন্তান লেবাননে নিহত নাহিদুলের বাড়িতে ইউএনও শ্যামানন্দ কুন্ডু
  • আশাশুনিতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
  • আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার ইউসুফের আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে মে দিবসে উপজেলা প্রশাসনের র‍্যালি ও পথ সভা