সাতক্ষীরার এসপিকে বদলি করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন শিক্ষার্থীরা

 ৷৷ নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় জেলা পুলিশ সুপার মো. মতিউর রহমান সিদ্দিকীকে স্বপদে বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের আসিফ চত্বর (প্রস্তাবিত) থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

সেখানে ‘দফা এক, দাবি এক সাতক্ষীরার এসপি বহাল থাক’, ‘আমাদের দাবি মানতে হবে প্রজ্ঞাপন বাতিল করতে হবে’, ‘সাতক্ষীরার উন্নয়নে, আপনাকে চাই প্রাণপণে’, ‘আমাদের সবার ঐক্যমত, সাতক্ষীরাবাসীর ঐক্যমত’, ‘মতিউর এসপি বহাল থাক, দুর্নীতিমুক্ত সাতক্ষীরা চাই’, ‘মতিউর এসপি ছাড়া বিকল্প নাই’ ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা প্রেসক্লাবে এসে শেষ হয়।

পরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেন সাতক্ষীরার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে সাতক্ষীরার এসপি মতিউর রহমান সিদ্দিকী বদলির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ছাত্র জনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের এক দফা এক দাবি কর্মসূচির লিখিত বক্তব্যে সমন্বয়ক নাজমুল হাসান রনি ও নাহিদ হাসান বলেন, ‘সাতক্ষীরাতে আগে যে চাঁদাবাজি, দুর্নীতির রেকর্ড ছিল- এসপি মতিউর রহমান সিদ্দিকী আসার পর থেকে সেটা সহনীয় পর্যায়ে নেমে এসেছে। সাতক্ষীরায় আগের এসপিগুলো চোরাকারবারি এবং আওয়ামী সন্ত্রাসী ক্যাডারদের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের  পকেট ভারী করেছেন। মতিউর রহমান সিদ্দিকী আসার পর থেকে এই দুর্নীতির হার কমে এসেছে।’






সম্পর্কিত সংবাদ

  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত